ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ক্লাস বাদ দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

ক্লাস বাদ দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শ্রেণিকক্ষে কর্মবিরতিও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষকদের তিন দফা দাবির বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব রেহানা পারভীনের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, অর্থ উপদেষ্টা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী অর্থবছর থেকে শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা ১০ শতাংশ বাড়ানোর বিষয়ে তিনি আহ্বান জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়ার ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষকদের প্রস্তাবনা গ্রহণ করে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এছাড়া আগামী বেতন স্কেলে শিক্ষকদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন শিক্ষা সচিব।

বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আপনারা জানেন, আমরা গত ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারের সামনে টানা কর্মসূচি পালন করে যাচ্ছি। এর আগে গত ফেব্রুয়ারিতে টানা ২২ দিন এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করেছিলাম। তখন শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন— উৎসবভাতা ও অন্যান্য সুবিধা বাজেট থেকে দেওয়া হবে এবং শিক্ষকদের জন্য বিনোদন ভাতাও বাড়ানো হবে। সেই আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাই। তখন আমরা বলেছিলাম, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে ফিরব। সরকার উৎসবভাতা ২৫ থেকে ৫০ শতাংশে উন্নীত করেছে— এজন্য ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্যান্য ভাতাও বাড়ানো হবে এবং বাজেটে বরাদ্দ থাকবে। সেই অনুযায়ী আমরা আগস্টে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিই— ১৩ আগস্টের মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাবো। পরে শিক্ষা মন্ত্রণালয় আমাদের ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ ও বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে ১৩ আগস্ট থেকে আন্দোলনে যাই। পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভায় বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দিলে তিনি রাজি হয়েছিলেন।”

আজিজী বলেন, “আজ আমাদের আবার ডাকা হয়েছিল সমস্যার সমাধানের জন্য। আমরাও চাই সমস্যার সমাধান হোক, যাতে আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারি। কিন্তু আজকের বৈঠকে তারা আগের সিদ্ধান্ত থেকে এক চুলও সরেননি। আলোচনার নামে শুধু চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা প্রস্তাব দিয়েছিলাম— বর্তমান বাজেট থেকে ১০ শতাংশ বাড়ি ভাড়া এবং আগামী বাজেট থেকে আরও ১০ শতাংশ বাড়ানো হবে— এই সিদ্ধান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করতে হবে। কিন্তু তারা তা করেননি। এরপর বলেছি, আমাদের পক্ষে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। উপদেষ্টা উঠে চলে গেছেন, আমরাও সেখান থেকে বেরিয়ে এসেছি।”

শিক্ষা উপদেষ্টা ও সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কর্মবিরতি অব্যাহত থাকবে। সাত লাখ কোটি টাকার বাজেটে সরকার হাজার কোটি টাকায় আসবাব কিনতে পারে, নানা প্রকল্পে অপচয় হয়— কিন্তু শিক্ষকদের তিন হাজার টাকা দিতে পারে না। এ রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক— তাতে আমাদের আপত্তি নেই।”

তিনি আরও বলেন, “আমরা কোনো অবস্থাতেই শ্রেণিকক্ষে ফিরব না। বিশৃঙ্খলা নয়, আমরা শান্তিপূর্ণভাবে অনশন চালিয়ে যাবো। প্রয়োজনে শহীদ মিনারে আমাদের হত্যা করুক— দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবো না। যেতে হলে আমাদের লাশ যাবে।”

শেষে আজিজী বলেন, “যে রাষ্ট্র ছয় লাখের বেশি শিক্ষকের ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে সবাইকে ছুটি দেওয়া। আমরা সিএনজি চালিয়ে, রিকশা চালিয়ে, কৃষিকাজ বা দিনমজুরির কাজ করে পরিবার নিয়ে বেঁচে থাকব।”