ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন, খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন, খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত
মারমা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা সবাই ‘পাহাড়ি’। তবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, “গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য ও আরও অনেকে আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে। অতি শিগগির তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।”

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, “২০ থেকে ২৫ বছরের মধ্যে তিনজন যুবক মারা গেছেন। কয়েকজন আহত আছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “তারা গুলিতে না ঢিলের আঘাতে মারা গেছে, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।” বর্তমানে গুইমারার পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের রবিবার সন্ধ্যায় জানান, গুইমারা থেকে তিনজন পুরুষের লাশ জেলা হাসপাতালে আনা হয়েছে। সেগুলো মর্গে রাখা হয়েছে এবং সোমবার সকালে ময়নাতদন্ত হবে। তিনি আরও জানান, হাসপাতালে গুইমারা থেকে আনা চারজন আহত চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে পাহাড়ি এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, যাকে আদালত ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ করা হয়।

অবরোধ চলাকালে রবিবার দুপুরে গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও পাশের বসতবাড়ি পুড়ে যায়। দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাজারে আগুনে দোকানপাট জ্বলতে দেখা যায়। জানা গেছে, বাজারের দোকানগুলোর মালিকদের অধিকাংশই পাহাড়ি।

ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায় এবং অন্তত ছয়জন আহত হন বলে স্থানীয় সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শী মংসাজাই মারমা ও কংজরী মারমা জানান, অবরোধের সমর্থনে তাঁরা খাদ্যগুদামের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে বাকবিতণ্ডায় জড়ান। তাঁদের অভিযোগ, এক পর্যায়ে বাহিনীর সদস্যরা গুলি চালান। এরপর আতঙ্কে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ২০-২৫ জন মুখোশ পরা লোক বাজার ও বসতবাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানপাট, বসতঘর ও একাধিক মোটরসাইকেলও পুড়ে যায়।