ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?

সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কা ও উদ্বেগ জামায়াতের

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৮ পিএম

সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কা ও উদ্বেগ জামায়াতের

চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে জাতীয় সংসদের মতো বড় একটি নির্বাচন পরিচালনা করবে—এ বিষয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, “আগে একদল বাসস্ট্যান্ড দখল করত, এখন আরেকটি গ্রুপ দখল নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।”

রোববার (৩১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন) বৈঠক করে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, যিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, “এখনও যে সময় রয়েছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব। পরিস্থিতির উন্নতি ঘটলে একটি নির্বাচন আয়োজনও সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। আমরা এ ব্যাপারে তাঁর সঙ্গে একমত হলেও কার্যকারিতার বিষয়ে দ্বিমত পোষণ করেছি। এখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, দেশ কি কোনো নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে? সরকার লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, যা নজিরবিহীন। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে।”

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, “জুলাই ঘোষণাপত্রের দিনে (৫ আগস্ট) নির্বাচনের তারিখ ঘোষণা আসলে কোনো চাপের ফল। সরকারের উচিত ছিল জুলাই সনদ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ও তারিখ প্রকাশ করা।”

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, “নুরুল হকের (গণ অধিকার পরিষদের সভাপতি) ওপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা বলেছি।”