সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারমধ্যে সারজিসের শ্বশুর মো. লুৎফর রহমানের নাম রয়েছে। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
লুৎফর রহমান আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক নেতা, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তার মেয়ের সঙ্গে সারজিসের বিয়ে হওয়ার আগেই তিনি ডেপুটি এটর্নি জেনারেল হয়েছিলেন।
হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন সিনিয়র আইনজীবী।
ন।”
নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারক হলেন- আনোয়ারুল ইসলাম শাহীন (সুপ্রিম কোর্টের আইনজীবী), সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব, সিনিয়র জেলা জজ), নুরুল ইসলাম (চট্টগ্রামের জেলা ও দায়রা জজ), শেখ আবু তাহের (আইন ও বিচার বিভাগের সচিব)।
আজিজ আহমেদ ভুঞা (সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল), রাজিউদ্দিন আহমেদ (সুপ্রিম কোর্টের আইনজীবী), ফয়সল হাসান আরিফ (সুপ্রিম কোর্টের আইনজীবী), এস. এম. সাইফুল ইসলাম (যুগ্ম সচিব, সিনিয়র জেলা জজ)।
আসিফ হাসান (সুপ্রিম কোর্টের আইনজীবী), জিয়াউল হক (সুপ্রিম কোর্টের আইনজীবী)
দিহিদার মাসুম কবীর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), জেসমিন আরা বেগম (হবিগঞ্জের জেলা ও দায়রা জজ)।
মুরাদ-এ-মাওলা সোহেল (জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব), জাকির হোসেন (ঢাকা মহানগর দায়রা জজ), রাফিজুল ইসলাম (সলিসিটর, আইন ও বিচার বিভাগ), মনজুর আলম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)।
লুৎফর রহমান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), রেজাউল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), ফাতেমা আনোয়ার (সুপ্রিম কোর্টের আইনজীবী), মাহমুদ হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)।
আবদুর রহমান (সুপ্রিম কোর্টের আইনজীবী), সৈয়দ হাসান যুবাইর (সুপ্রিম কোর্টের আইনজীবী), এ. এফ. এম সাইফুল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), উর্মি রহমান (সুপ্রিম কোর্টের আইনজীবী), এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব