ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

সব বিষয়ে ঐকমত্য ‘সম্ভব নয়’—উপলব্ধি আলী রীয়াজের

প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৩:১৩ পিএম

সব বিষয়ে ঐকমত্য ‘সম্ভব নয়’—উপলব্ধি আলী রীয়াজের

নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর আদর্শিক ভিন্নতার কারণে সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়—এটাই বাস্তবতা।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ‘বাংলাদেশকে পাল্টে দেওয়ার’ লক্ষ্যে ১১টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ৬টি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

আলী রীয়াজ জানান, ঐকমত্য কমিশন ইতোমধ্যে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে দলগুলোর মধ্যে কিছু মাত্রায় ঐকমত্য গড়ে উঠেছে। তবে কিছু বিষয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি।
তার ভাষায়,  “দলগুলোর রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এটা হচ্ছে বাস্তব।”

তিনি মনে করেন, কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যথেষ্ট নয়। “নাগরিক সমাজের মধ্যেও এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার,”—বলেন আলী রীয়াজ।

যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেসব জনগণকে জানানো জরুরি বলে মত দেন তিনি। সত্যের জন্য এবং জনগণকে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য আমরা মনে করি, এসব জানানো খুবই গুরুত্বপূর্ণ,”—বলেন তিনি।

আলী রীয়াজ আরও জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ‘সনদ’ তৈরি হচ্ছে, তার পাশাপাশি যে প্রতিবেদন তৈরি করা হচ্ছে, তাতে নাগরিক সমাজের মতামতও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, “আমরা এখন একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। একটি অমিত সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যেকোনো সম্ভাবনা সঙ্গে করে আনে কঠিন চ্যালেঞ্জ। এই পরিবর্তনের চ্যালেঞ্জগুলোও অত্যন্ত জটিল।”

রাষ্ট্রের কাঠামোয় কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রয়াস চলছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, “এটা সহজ কোনো কাজ নয়।” ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে রক্তপাত, প্রাণহানি ও আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই আত্মত্যাগের কাছে আমাদের দায় আছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা প্রত্যাশা করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখবে।”

এই সংলাপে নাগরিক সমাজের পক্ষ থেকে অংশ নেন: আ ন ম মুনীরুজ্জামান, গীতিআরা নাসরিন, সামিনা লুৎফা, ওয়ারেসুল করিম, আশরাফুন নাহার মিষ্টি, চৌধুরী সামিউল হক, মির্জা হাসান, ইলারা দেওয়ান, সাইদা সুলতানা রাজিয়া, বাসদেব ধর, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবং বিচারপতি এম এ মতিন।

কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন: বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।