ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

দেশের বৈদেশিক লেনদেনে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় টাকার মান শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামনের দিনগুলোতেও টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত খরচ হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দাম ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা। ফলে মাত্র দুই সপ্তাহে টাকার মান ৫০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারাবাহিকতা এবং রপ্তানি বৃদ্ধির ফলে টাকার মান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক মাসে ডলারের অতিরিক্ত চাহিদা বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এতে করে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও সীমিত থাকবে, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক লেনদেনে টাকার শক্তি বৃদ্ধির এ ধারা রিজার্ভ উন্নত করতে সহায়তা করবে এবং সামগ্রিক অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবে।