ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর অনুষ্ঠানে বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৭ এপ্রিল ২০২৫) রাত ৮টা ৫ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশে উড়াল দেয় এয়ারবাসের একটি ফ্লাইট। এটির ব্যবস্থাপনায় ছিল গ্যালিস্টার ইনফিনিট অ্যাভিয়েশন। ব্রিটিশ আমলে নির্মিত ওসমানী বিমানবন্দরের ইতিহাসে এই প্রথম কোনো কার্গো ফ্লাইট শুরু হওয়ায় ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা।

সিলেটে থেকে এমন ফ্লাইট শুরু করায় খুশি রপ্তানিকারকসহ সিলেটের ব্যবসায়ীরা। প্রথম ফ্লাইটে রপ্তানি হওয়া ৬০ টন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির তৈরি পোশাক সামগ্রী। সিলেটের আমদানি ও রপ্তানিকারক মো. আবুল কালাম কার্গো ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করা ছাড়া আমদানিও করতে পারবেন। আমদানি করারও ভালো সুযোগ রয়েছে। চালু হওয়া কার্গো ফ্লাইট যাতে বন্ধ না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়।

বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন বলেন, এর মাধ্যমে রপ্তানিতে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। সকলে মিলে একত্রে কাজ করায় এটা সম্ভব হয়েছে। সিলেটের জন্য আজ ঐতিহাসিক দিন। ঢাকার বাইরে সিলেট থেকে স্বাধীনতার পর এটি প্রথম কার্গো ফ্লাইট। আমরা যে এত দ্রুত একটি এত বড় সমস্যা সমাধান করতে পেরেছি, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করতে পেরেছি। আমরা আমাদের সক্ষমতা কাজে লাগিয়েছি। ভবিষ্যতে যাতে এ ফ্লাইট অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর সর্বক্ষেত্রে আমাদের সক্ষমতা বেড়েছে। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আমরা আজকে যে সাফল্য অর্জন করলাম, এটি কোনোভাবেই গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আমাদের ব্যবসায়ীরা যে খরচের জন্য অন্য দেশের বিমানবন্দর ব্যবহার করতেন, এখন তার থেকে অনেক কম খরচে আমাদের দেশ থেকে কার্গো করতে পারবেন। ঢাকা থেকে ইউরোপে খরচ ১৩ শতাংশ কমেছে। আমরা সকলে মিলে একসাথে কাজ করে সমস্যার সমাধান করেছি।’’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বিমান ও পর্যটন সচিব নাসরীন জাহান, ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বক্তব্য দেন।

এর আগে উপদেষ্টা বশীরউদ্দিন কার্গো কমপ্লেক্স ঘুরে দেখেন। বিকাল পৌনে ৫টায় ওসমানী বিমানবন্দরে পৌঁছে কার্গো উড়োজাহাজটি। অবতরণের পর শুরু হয় পণ্য তোলার কাযর্ক্রম, যা চলে সন্ধ্যা পর্যন্ত। লোড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইস কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইটে ঢাকার এমজিএইচ গ্রুপ ও অরিজিন সলিউশন্সসহ আরেকটি কোম্পানির তৈরি পোশাক পণ্য রপ্তানি করা হয়।

এর আগে শনিবার ট্রাকযোগে ওসমানী বিমানবন্দরে পণ্য পৌঁছে। সন্ধায় উদ্বোধন অনুষ্ঠান শেষে রাত ৮টা ৫ মিনিটের সময় কার্গো উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দর ছাড়ে। এসময় বিভিন্ন এয়ারলইন্সের কর্মকর্তা, ঢাকার রপ্তানীকারকসহ সিলেটের সুধীজনরা উপস্থিত ছিলেন।

আগে সিলেট থেকে যাত্রীবাহী বিমানে কিছু পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হত। পরে কার্গো ফ্লাইটের মালামাল রাখার জন্য ২০২২ সালে ১০০ টন ক্ষমতার এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়। ওই বছর আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে।

এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সে অত্যাধুনিক এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস), ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন ও এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন মেশিন পন করা হয়।