ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সম্পন্ন

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৪:৪৯ এএম

হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সম্পন্ন
প্রতিবারের মতো এবার ও বর্ণিল আয়োজনে গোলাপগঞ্জের হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সম্পন্ন হয়েছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী)। দিনব্যাপী এই খেলার উদ্বোধনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর অন্যতম পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, উক্ত টুর্নামেন্টের অন্যতম পৃষ্টপোষক ও ক্রিড়া ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল৷ এছাড়াও খেলা উপভোগ করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী অল সিজন ফুড লিমিটেড এর পরিচালক কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, সিরাজ ছাতা কোম্পানির পরিচালক সিরাজ উদ্দিন, আব্দুল কাদির, মুহিব উদ্দিন, সুমন রহমান, কাজি কবির উদ্দিন, কলা মিয়া, প্রভাতি বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জ্যোতি পুরকায়স্থ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ক্যারল বলেন, হিলালপুর এমটি আদর্শ গ্রাম, ইতিমধ্যে অনেক স্বুনাম অর্জন করেছে, প্রচুর গুণীজন এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন এই গ্রামের গুণীজন। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর মাধ্যমে সফলভাবে একটানা ১৭ বছর যাবৎ হিলালপুর প্রিমিয়ার লীগ চালিয়ে যাওয়া সাধারণ ব্যাপার নয়। একটি গ্রামের জন্য বিরাট গৌরবের বিষয়। খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা, তাই সুস্থ মনের জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন। বরাবরের মতো টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করেন এবং দক্ষতার সাথে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন - সুলেমান আহমদ, কাসেদুল ইসলাম সাকের, জামিল হোসেন ও ইসমাইল আহমদ। ১৭ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সুলেমান আহমেদ এর দল এবং রানারআপ ইসমাইল আহমদ এর দল। উক্ত লীগে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হোন সামি, সেরা বোলার মুসা এবং ম্যান অব দ্য ফাইনাল হোন রমজান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং বিশেষ অতিথি জনাব বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনুর রশীদ রাজু। হিলালপুর প্রিমিয়ার লীগের ১৭তম আসর সফল ও সুন্দর করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন যারা, হিলালপুর ক্রিকেট এসোসিয়েশন এর পক্ষ থেকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। একদল তরুণদের অক্লান্ত পরিশ্রমে ফলে এই খেলা সফল ও সুন্দর হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সুলেমান আহমেদ, সাকের ইসলাম, আলমগীর হোসেন, নুরুজ্জামান রাজু প্রমুখ। হিলালপুর গ্রামের তরুণদের অত্যন্ত আগ্রহের একটি দিনে পরিনত হয়েছে হিলালপুর প্রিমিয়ার লীগ ( HPL) খেলার দিনটি। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে এই গ্রামের শিশু, কিশোর, যুবক এমনকি বয়স্করাও। এই খেলা শুধু তো আর খেলা নয় এটা হিলালপুর গ্রামের মানুষের মিলনমেলাও বটে। এই খেলার মাধ্যমে গ্রামের সবার মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রতি বছর এই খেলাকে সুন্দর করে, সফলভাবে সম্পন্ন করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে । প্রেস বিজ্ঞপ্তি