ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ঝিনাইদহে গণবাহিনীর নামে ৩ খুন: মানুষের মাঝে আতঙ্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

ঝিনাইদহে গণবাহিনীর নামে ৩ খুন: মানুষের মাঝে আতঙ্ক

ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ আলীসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার এখনো কোনো মামলা হয়নি। তবে এর দায় স্বীকার করেছে আরেক নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে শ্মশানঘাটের মাঠে গোলাগুলি শুরু হয় শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৮টার দিকে। গুলির শব্দ থামার পর স্থানীয়রা দেখতে পান, সেচ খালের পাশে পড়ে আছে ৩ জনের মরদেহ। পরে, পুলিশ গিয়ে নিশ্চিত করে, নিহতদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী। এছাড়া নিহত আরেকজন হানিফের শ্যালক লিটন এবং অন্যজনের নাম রাইসুল ইসলাম, তার বাড়ি কুষ্টিয়ায়। এরপর থেকে গ্রামের মানুষের মাঝে আতঙ্কা দেখা দিয়েছে। রাতেই লাশ থানাতে আনা হয়। সকালে থানাতে লাশ দেখতে মানুষের ভিড় হয়। নিহত হানিফের ছোট ভাই মাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তার ভাই শ্যালক লিটনসহ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাড়ি থেকে বের হন। পরে জানতে পেরে রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাটে গিয়ে ৩ জনের লাশ দেখতে পান। তার ভাই চরমপন্থী দলের সাথে এখন জড়িত নেই। এখন হরিণাকুন্ডু উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বলে দাবি তার। আগে হরিণাকুন্ডু শৈলকুপা উপজেলা সীমান্ত এলাক ছিল বিভিন্ন চরমপন্থী দলগুলোর অভয়ারণ্য। এলাকায় ছিল পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি ও গণবাহিনীর। ২০০৩ সালে ৫ ডিসেম্বর পার্শ্ববর্তী ত্রিবেনী গ্রামে নদীপাড়ে একসাথে ৫ জনকে হত্যা করা হয়। শনিবার পুলিশ সুপারের কার্যলয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরাম জাকারিয়া জানান, হত্যার দায় স্বীকার করে পাঠানো ক্ষুদেবার্তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনজনকে কীভাবে ঘটনাস্থলে আনা হলো তা দেখা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তার তাড়াতাড়ি সম্ভব হবে।

দায় স্বীকারের বার্তা নিয়ে ধোঁয়াশা ঘটনার পরপরই ঝিনাইদহে কর্মরত গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ‘তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কালু জাসদ গণবাহিনী।’ তবে ঘটনার সঙ্গে সঙ্গে এই বার্তা নিয়ে স্থানীয়দের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি ধোঁয়াশাও তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, ঘটনা অন্যদিকে মোড় দিতে হয়তো বার্তা পাঠানো হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কালুর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর গ্রামে। তিনি দীর্ঘ দুই যুগ ধরে এলাকায় থাকেন না। চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতা। তাঁর একটা নিজস্ব বাহিনী আছে। দীর্ঘদিন ভারতে আছেন। সম্প্রতি দেশে ফিরেছেন বলেও জনশ্রুতি আছে।