ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

তিস্তার জলে ভোট আনতে চায় বিএনপি?

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ এএম

তিস্তার জলে ভোট আনতে চায় বিএনপি?

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫)। কর্মসূচিতে সমাপনী বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক পক্ষগুলোকে ‘সুনির্দিষ্ট বার্তা’ দিয়েছে বলে মনে করেন নেতারা।

প্রতিবেদনটি করেছেন বাংলা ট্রিবিউনের  সালমান তারেক শাকিল।

আলাপকালে বিএনপির স্থায়ী কমিটি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত একাধিক শীর্ষ নেতা জানান, তিস্তার পানির ন্যায্যতা আদায়ের বিষয়টি প্রধান কারণ হলেও রাজনৈতিকভাবে আরও কয়েকটি ইস্যু যুক্ত রয়েছে। এর মধ্যে অন্যতম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট আদায়, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক নেগোশিয়েট সৃষ্টি করা। তিস্তা পাড়ের দুদিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে মানুষ একত্রিত হয়েছে ন্যায্য হিস্যা আদায়ের জন্য। এত মানুষ, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।’ এক্ষেত্রে নির্বাচনি লক্ষ্য কতখানি, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘এসব ন্যাশনাল প্রবলেম। বিএনপি ক্ষমতায় গেলে ন্যাশনাল এসব ইস্যুতে জনগণের সমর্থনের ভিত্তিতে কাজ করবে। এসব বিষয়ে বার্গেনিং করা, জনগণের সমর্থন থাকা অপরিহার্য। আওয়ামী লীগের তো জনগণের কোনও সমর্থন ছিল না। তিস্তার পানির ইস্যুতে ভারতকেও আলোচনায় আসতে হবে।’ ১৭ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অনুষ্ঠিত কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অতিথি হিসেবে অংশ নেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের রায় হচ্ছে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করবে। বিগত আমলে গদি রক্ষার যে পররাষ্ট্রনীতি তা থেকে বের হয়ে প্রকাশ্যে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, অভিন্ন নদীর অববাহিকা রক্ষার জন্য যে পানি রাখা প্রয়োজন, সেই পানি রেখে ন্যায্য বণ্টনের আলোচনা তুলতে হবে।’ গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা আরও যোগ করেন, ‘সেই পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য বিএনপির উদ্যোগে তিস্তা পাড়ে বিভিন্ন দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে।’ এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারাজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়। ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে সমাবেশের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন। বিএনপির উদ্যোগে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ ব্যানারে এই কর্মসূচি সমন্বয় করেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অবস্থান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রকল্প যাচ্ছে কার কাছে? গত কয়েক বছর ধরেই তিস্তা প্রকল্প নির্মাণ নিয়ে ভারত ও চীনের সঙ্গে দরকষাকষিতে ছিল আওয়ামী লীগ সরকার। গত বছরের জুনে জাতীয় সংসদে শেখ হাসিনা বলেছিলেন, ‘চীনের ঋণ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশদ সমীক্ষা করতে দেশটি যে পরামর্শ দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’ ওই সময় তিনি চীনের কাছ থেকে ঋণ পেতে আগ্রহ প্রকাশ করেন। সংসদে প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী (বর্তমানে ভারতে অবস্থানরত) এও জানান, চীন সরকারের আর্থিক সুবিধা নিয়ে বিশদ সমীক্ষাও করা হয়। যদিও পরের মাসেই শেখ হাসিনা তার অবস্থান পাল্টে ফেলেন। গত বছরের ১৪ জুলাই গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশেরই আগ্রহ আছে। তবে, তিনি চান তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করুক। প্রসঙ্গত, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘রাজাকারের সন্তান’ বক্তব্যটিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র মাত্রা পায়। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের পক্ষ থেকে দফায় দফায় বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রয়েছে। তবে দলীয়ভাবে প্রকল্পটি কোন দেশকে দেওয়া হবে—এ নিয়ে শীর্ষ নেতৃত্বের কৌশল পুরোপুরি স্পষ্ট নন কোনও কোনও নেতা। স্থায়ী কমিটির এক সদস্য মঙ্গলবার বলেন, ‘ভারতকে চাপে রাখতে চীনের সঙ্গে দরকষাকষির বিষয়টি আসবেই।’ এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য—তিস্তায় পানি থাকলে ১৫ লাখ টন চাল এক্সট্রা হতো। মানুষের ভাগ্যের পরিবর্তন হতো। দেশের খাদ্য নিরাপত্তা সংহত হবে। এটি জীবন-জীবিকা, প্রাণ-প্রকৃতি ও উন্নয়নের সঙ্গে যুক্ত।’ তিনি বলেন, ‘ভারত যদি এ বিষয়ে না করে তাহলে আমাদের পথ তো বেছে নিতে হবে। পানির অভাবে তো দেশের মানুষের জীবন যেতে পারে না।’ তবে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্যের পর্যবেক্ষণ, ‘ভারতের সঙ্গে দলের পররাষ্ট্রনীতি কী হবে, তা এখনও স্পষ্ট না। বিশেষ করে দলের অবস্থান ব্যালেন্সিং থাকবে নাকি পপুলিস্ট পলিটিক্স হবে—এটি বিবেচ্য।’ দলের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বিএনপির উচ্চ পর্যায়ে কনভিন্স করার চেষ্টা করছে চীন। তবে চীনের পাল্লায় দল পড়বে কিনা, নাকি ভারতকে ছাড় দেওয়া হবে, তা সময়েই স্পষ্ট হয়ে যাবে। সমাপনী বক্তব্যে মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রতিবেশী দেশ যদি আমাদের তিস্তা ন্যায্যতা না দেয়, তাহলে তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। আমাদেরটা আমাদেরই চিন্তা করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু করতে হবে। তিনি উল্লেখ করেন, তিস্তার ন্যায্য পানি আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে। এ পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ অপ্রতিবেশীমূলক আচরণ করছে। ৫০ বছর যাবৎ ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার এসেছে তিস্তার অভিশাপ। প্রতিবেশী দেশের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে তিস্তা পাড়ের লাখো মানুষ বন্যায় এবং খরায় জীবনযাপন করছেন। এর ফলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।’ তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতি বছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার ওপরে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, মূলত উত্তরাঞ্চলের সংসদীয় আসন নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ভাবনা রয়েছে। রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সংসদীয় আসনগুলোতে বিএনপির নিশ্চিত বিজয়ের সম্ভাবনার দিক বিবেচনা করেই তিস্তা ইস্যুটিকে সামনে এনেছে দল। দলের একাধিক কেন্দ্রীয় নেতাকর্মীরা মনে করেন, মূলত ভোটের রাজনীতি, আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি ‘আন্তর্জাতিক নেগোশিয়েশনের’ বিষয়টিও রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও আসাদুল হাবিব দুলুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।