বিমানবন্দরে ভিআইপিদের সংখ্যা কমে যাবে। আগে বিমানবন্দরে ভিআইপিদের আধিক্যের কারনে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো। এতে এমনকি অপরাধ প্রবণতাও বৃদ্ধি পেয়েছিলো। আর তাই বিমান বন্দরে আস্থার সংকট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করতে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে।বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না।
সভায় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে যারা স্বর্ণ চোরাচালান করে তা রোধ করার জন্য প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ৯৬ কিলোমিটার পর্যটন শিল্প ইতিমধ্যেই শিল্পের বিকাশে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গতি আনতে প্রয়োজনবোধে মন্ত্রণালয় অফিস বন্ধ করে বিমান বন্দরে পড়ে থাকব। তিনি গত বৃহস্পতিবার সকালে মাধবপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিকা দে এর সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ। এর আগে মন্ত্রী গংগানগর গ্রামবাসীর সাথে মত বিনিময় করেন।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব