ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

তসলিমা নাসরিনের ‘চুম্বন’ নিয়ে উত্তেজনা, বইমেলার স্টল বন্ধ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

তসলিমা নাসরিনের ‘চুম্বন’ নিয়ে উত্তেজনা, বইমেলার স্টল বন্ধ
অমর একুশে বইমেলায় বইমেলা নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের গল্পগন্থ ‘চুম্বন’ বিক্রির অভিযোগ তোলে একদল লোক সব্যসাচী প্রকাশনীর স্টলে গিয়ে হট্টগোল তৈরি করে। প্রকাশকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ব্যাপক উত্তেজনার মধ্যে সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক সব্যসাচীর স্টলে ভিড় করে তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন কৈফিয়ত চাইলে প্রকাশক ও কণ্ঠ শিল্পী ভব শতাব্দী সঙ্গে তাদের বাগবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে আক্রমনকারীরা উত্তেজিত হয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় ভব শতাব্দীও প্লাল্টা স্লোগান দেন- ‘মৌলবাদ নিপাত যাক, জয় বাংলা মুক্তিপাক’, ‘মৌলবাদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘জয়বাংলা’। উত্তেজনার মধ্যে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। এ সময় বিক্ষোভকারীরা ভব শতাব্দীকে আওয়ামী লীগের দালাল, ফ্যাসীবাদের দোষর আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাকে হাতজোড় করে মাফ চাইতে বাধ্য করে। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে জানান, “সব্যসাচী স্টল থেকে আমরা যাকে হেফাজতে নিয়েছি, তাকে আটক করা হয় নি। তবে বইয়ের স্টলটি আপাতত বন্ধ আছে। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি”। সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানা জানান, স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আছেন আমাকে কল দিয়ে বললেন, তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে। শাহবাগ থানার ওসিও একই কথা বললেন। বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বইটি। তবে বই নিষিদ্ধের কোনো তথ্য জানা যায়নি। অনলাইনে বইটি বিক্রি হচ্ছে।

কখনও বৃদ্ধ হবেন না ! বৃদ্ধাশ্রম । বাবা-মা । মানবিক জীবন। সময় ও জীবন । Care Home।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/qf1ODkPrRzw