ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি
রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ৩টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী নারী ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং নারী ফুটবল খেলাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তুলতে এ খেলার আয়োজন করা হয়। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে দুপুর ১টার দিকে খেলা বন্ধের ষড়যন্ত্র করতে উঠে পড়ে লেগে যান। তিনি তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবে না বলে জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। আয়োজকরা জানান, খেলার জন্য মাঠ সজ্জিত করাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। অপরদিকে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তা ছাড়া এটি কোনও আন্তর্জাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। মিছিলের আয়োজন করা হচ্ছে। খেলা হতে দেওয়া হবে না বলে জানান তিনি। এদিকে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। দুপুর ১টায় অনুষ্ঠিত সভায় ছিলেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম নারী ফুটবল খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলীসহ ওই দলের নেতৃবৃন্দ। দীর্ঘক্ষণ আলোচনা হলেও নারী ফুটবল আয়োজক কমিটি আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনাস্থল বুড়িরহাট স্কুল মাঠসহ আশপাশের এক কিলোমিটার এলাকাব্যাপী ১৪৪ ধারা জারি করে নারী ফুটবল খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ফলে খেলা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ১৪৪ ধারা জারির কথা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ ব্যবস্থা নিতে হয়েছে। একই কথা জানান তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম। তিনি বলেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এর জয়পুরহাট ও দিনাজপুরেও নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয় তৌহিদী জনতা।