ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

সাবিনা ইয়াসমিন এইচডিইউতে

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ এএম

সাবিনা ইয়াসমিন এইচডিইউতে
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) ভোরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান, "শুক্রবার রাতে ইউনাইটেড হাসপাতালে কিছুক্ষণ থেকে সুস্থ হয়ে রাতেই বাসায় ফিরেছিলেন উনি। কিন্তু ভোর রাতের দিকে মাথা ঘুরে ওয়াশরুমে পড়ে যান। তারপরে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের অবজার্ভেশনে আছেন। উনি কথা বলতে পারছেন, সেন্সও আছে।" দিঠি আনোয়ার বলেন, "যেহেতু পরপর দুইদিন একই সমস্যা হয়েছে, তাই দুপুর থেকে উনাকে এইচডিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। উনার তো ডায়াবেটিস আছে, ব্লাড প্রেমার আছে, ভারটিগো আছে। তাই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ডাক্তার জানিয়েছেন তিনি সুস্থ আছেন।" শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে রাতে ফিরলেও ভোর রাতে অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে ছিলেন না সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছেন তিনি। শুক্রবার বনানীর একটি হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গান গাইতে গাইতেই মঞ্চে পড়ে যান। শনিবারও একই মঞ্চে গান করার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। সেই অনুষ্ঠান বাতিল করা হয়। সাবিনা ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০০৭ সালে। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানে ফিরেছিলেন। মাঝের বছরগুলোয় কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন তিনি। সাবিনার জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর, ঢাকায়। পৈতৃক নিবাস সাতক্ষীরায়। বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবারে। সাবিনার পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিনও গানের জগতের মানুষ। ভারতের প্রখ্যাত সুরকার আর ডি বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন, খন্দকার নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মত সুরকারদের সুরে অসংখ্য চলচ্চিত্রের গান কণ্ঠে তুলেছেন সাবিনা। সহশিল্পী হিসেবে শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কুমার শানু, আশা ভোঁসলের মত শিল্পীকে পেয়েছেন তিনি। দশ হাজারের বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণির শ্রোতাদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

আমরা এসএসসি'৯১ ইউকের মিলন মেলা লন্ডনে ।।52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/f-9lr3kEG28