ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

সিলেটে রিসোর্টে হামলা-ভাঙচুর: ছাত্রদলের নেতাকর্মীসহ আসামি ৩০৬

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম

সিলেটে রিসোর্টে হামলা-ভাঙচুর: ছাত্রদলের নেতাকর্মীসহ আসামি ৩০৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার এক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার চার তিন পর বৃহস্পতিবার ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলাটি করেন উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ এবং সুমন আহমদকে আসামি করা হয়েছে। তারা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এজাহারে বাদী আসামিদের বিরুদ্ধে রিসোর্টে জোরপূর্বক অনুপ্রবেশ করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও কয়েকজন তরুণ-তরুণীকে বিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ মাঠে রয়েছে। ১৯ জানুয়ারি রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন স্থানীয়রা। এ সময় রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কাজী ডেকে ওই তরুণ-তরুণীদের পরিবারের লোকজনের উপস্থিতিতে আটজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। বাকি আট তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদী হেলাল আহমদ সাংবাদিকদের বলেন, “হামলায় রিসোর্টের অনেক ক্ষতি করেছে। হামলাকারীরা যে ভবনে আগুন দিয়েছে, সেটির ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করতে পারি নাই। তবে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আসামিদের ধরুক।” এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন তিনি।