ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

জুলাইয়ের পর বিদেশি বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ
জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। অর্থবছরের প্রথম তিন মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের চেয়ে ৭১ শতাংশ কমেছে। যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের শুরু থেকেই দেশজুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকার পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এরপরও কাটেনি অস্থিরতা, নানা দাবিতেই বিভিন্ন সংগঠন বারবারই পথে নেমেছে। সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো ঝুঁকিতে পড়ে। যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে এক বিলিয়ন ডলারের কম। জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশ থেকে সরাসরি বিনিয়োগ এসেছে ৯৬ কোটি ৯০ লাখ ডলার। আর এ সময় বিদেশি বিনিয়োগকারীরা ৮৬ কোটি ৫০ লাখ ডলার নিয়ে গেছেন। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ডলার। বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে ২৫ কোটি ৬০ লাখ ডলার বা ৭১ শতাংশ। এমন সময় বিদেশি বিনিয়োগে খরার তথ্যটি সামনে এসেছে যখন বিনিয়োগ টানতে বিডা হিটম্যাপ ঘোষণা করেছে। তবে, সংশ্লিষ্টরা বলছেন দেশে আগেও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ খুব একটা অনুকূলে ছিল না। বিনিয়োগ আকর্ষণে অনেক অর্থনৈতিক অঞ্চল তৈরি হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। ফরেন ইনভেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আখতার বলেন, ‘আমাদের একশটা প্রয়োজন নেই। আমরা ৩টা ভালো ইকোনমিক জোন যদি করতে পারি দেশের বিভিন্ন ভাগে, তাহলেই কিন্তু অনেক উন্নতি হবে। ঠিক মতো ফ্যাসিলিটি দিয়ে যেখানে পানি, গ্যাস, বিদ্যুতের সংযোগ আছে, সেটা যদি করতে পারি তার মাধ্যমেই কিন্তু বিনিয়োগ আসবে।’ চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে সর্বোচ্চ এফডিআই এসেছে যুক্তরাজ্য থেকে ৬২ দশমিক ২০ মিলিয়ন ডলার। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ৬১ দশমিক ৩৯ মিলিয়ন ও চীন থেকে বিনিয়োগ এসেছে ৫৫ দশমিক ৮৯ মিলিয়ন ডলার । সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে।

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম । | 52Bangla TV

https://youtu.be/zlEnqs4benM