ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

সিলেটে আন্তর্জাতিক মানের কিডনি হাসপাতাল উদ্বোধন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

সিলেটে আন্তর্জাতিক মানের কিডনি হাসপাতাল উদ্বোধন
সিলেটে স্থাপিত হলো আন্তর্জাতিক মানের কিডনি হাসপাতাল। শহরতলীর টুকেরবাজারের সিলেট-বাদাঘাট বাইপাস সড়ক সংলগ্ন নাজিরেরগাঁওয়ে গড়ে উঠেছে ১০তলা ভবনের   ১৫০ শয্যার এ হাসপাতাল। ১৯৭১-এ পাকিস্তানী হায়েনাদের হাতে নিহত সিলেট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন চিকিৎসক শহীদ ডা. শামসুদ্দিন আহমদের সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদ এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) দুপুরে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানবিক এই উদ্যোগের জন্য ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে ১০তলা ভবনের কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু করল তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেছেন, ‘অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ মানুষ সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এই প্রতিষ্ঠান সেবায় রোলমডেল হয়ে উঠবে বলে বিশ্বাস করি। দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।’ শারমীন এস মুরশিদ বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না। সরলরেখায় শুধু পিপিপি হলেই সিলেট কিডনি ফাউন্ডেশনের মতো চমৎকার কিছু ঘটবে এমনটি কিন্তু নয়। কয়েককজন অসাধারণ মানুষের তীব্র ইচ্ছার কারণে এ হাসপাতালটি বাস্তব চিত্রটা পেয়েছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান, বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতাল চালু হওয়ায় কিডনি রোগীরা সিলেটেই আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন। তাদেরকে চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না। গরীব ও দুঃস্থ রোগীরা স্বল্পমূল্যে, কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যেও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে ২৫ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। হাসপাতাল ভবনটি নির্মাণে ৮০ শতাংশ অর্থাৎ ২০ কোটি টাকা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবন নির্মাণ ছাড়াও হাসপাতালের যন্ত্রপাতিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার অর্থ বিভিন্ন অনুদান থেকে ব্যয় করা হয়েছে। ঢাকার ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য শুরু থেকেই ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারপার্সন প্রফেসর ডা. হারুনুর রশীদ যুক্ত ছিলেন। জানা গেছে, এই হাসপাতালটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১১০ শতক ভূমি বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষকে দান করেছেন। ভূমি পাওয়ার পর উদ্যোক্তারা প্রথমে ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে নাজিরের গাঁও এলাকায় জুবায়ের আহমদ চৌধুরীর দানকৃত ভূমি পরিদর্শন করেন। সে সময় প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ এবং অন্যতম উদ্যোক্তা মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোঃ আব্দুস সালাম বীর প্রতীকসহ পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন ডা. ফাতেমা আহমদ, এফআইভিডিবির পরিচালক যেহীন আহমদ, ডা. নাজমুস সাকিব, প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার, শামীম আহমদ চৌধুরী, ফরিদা নাসরিন, খসরু সিদ্দিকী ও ইফতেখার আলী চৌধুরী বাবলা। এই প্রকল্পের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ তখন বলেছিলেন, সিলেটে প্রচুর কিডনি রোগী রয়েছেন। কিন্তু সে অনুযায়ী মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা নেই। সিলেটের কিডনি রোগীদের সুচিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে যেতে হয়, যা খুবই কষ্টকর এবং প্রচুর ব্যয়সাপেক্ষ। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এন্ড রিচার্স হসপিটাল-এর শাখা হিসেবে সিলেটে এই হাসপাতালটি স্থাপিত হলেও এখানকার চিকিৎসা সেবা হবে আন্তর্জাতিক মানের। একই সাথে শুধু সিলেটের নয়, জাতীয় পর্যায়ে এ হাসপাতালে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের যথাযথ প্রশিক্ষণও দেয়া হবে। এ হাসপাতালটি স্থাপিত হলে, দেশের কিডনি রোগীদের আর দেশের বাইরে যেতে হবে না। পাশাপাশি বিদেশী ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন। অন্যতম উদ্যোক্তা মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোঃ আব্দুস সালাম বীর প্রতীক জানান, ঢাকার বাইরে ইতোমধ্যেই পাবনায় একটি কিডনি হাসপাতাল স্থাপনের কাজ চলছে। খুব শিগগিরই তা সম্পন্ন হবে। অনুরূপভাবে সিলেটেও একটি হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। তবে সিলেটে হাসপাতাল স্থাপনের সুবিধা হলো এখানে বিনামূল্যে ভূমি পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভূমি পাওয়া গেলে খুব শিগগিরই হাসপাতাল স্থাপনের কাজ শুরু হবে এবং দ্রুততার সাথে তা সম্পন্ন করা হবে। তিনি আরও জানিয়েছিলেন, সিলেটের এই হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের জন্য ১২ থেকে ১৫ কোটি টাকার প্রয়োজন। আর অপারেশন থিয়েটার, ডায়লিসিস সেন্টারসহ পুর্ণাঙ্গ হাসপাতালে রূপ পেতে গিয়ে প্রায় ৩০ কোটি টাকারও বেশী লাগবে।

The Ever After Garden ।। ৩০ হাজার গোলাপে জড়িয়ে আছে জীবনের গল্প

https://www.youtube.com/watch?v=3jtZo_AGAAk&list=PL-K-Uoy_Yrk3UYp7hd0pJ9DiTiR5juax-