ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল

প্রকাশিত: ১৭ মে ২০২৪, ০২:৪০ এএম

চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগুতে পারলে বাংলাদেশী আইনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল
বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ ও বৃটেনের প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেন, গ্লোবাল ভিলেজে কোন দেশই আজ আইসোলেটেড আইল্যান্ড নয়। এক দেশের সাথে অন্য দেশ বিভিন্নভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ আন্তর্জাতিক প্রায় সব কটি আইন, কভোনেন্ট ও কনভেনশনের সিগনেটরী। বাংলাদেশের একটি সমৃদ্ধ সংবিধান আছে। আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হলে কমন ল বিশ্বের জন্য বাংলাদেশ এক মডেল হতে পারে। আর আইনের শাসন সমাজে পুরোপুরি প্রতিষ্ঠায় আইনের ছাত্র-ছাত্রীরা ( যারা আগামি দিনের আইনজীবী বটে) গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, উত্তোরাধিকার সূত্রে বাংলাদেশ বৃটিশ থেকে কমন ল সিস্টেম পেয়েছে। ইংরেজী ভাষার সাথে বাংলাদেশের শিশুরা অনেকটা জন্মের পর থেকেই পরিচিত। বাংলাদেশি আইনের ছাত্র/ছাত্রীরা একটু কমিটেড ও ডিটারমিন্ড হলে, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে, তাদের সেক্রিফাইসিং ও লার্নিং মেন্টালিটি থাকলে তারা আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে পারবে। বাংলাদেশ ও বৃটেনের আইনের প্রধান সামঞ্জস্য ও পার্থক্যসমুহ ব্যাখ্যায় বিভিন্ন উদাহরণ টেনে ব্যারিস্টার নাজির বলেন, বৃটিনে আইন সবার জন্য সমান। সাবেক সিটিং প্রাইম মিনিষ্টার বরিস জনসনকে কোভিড-১৯ রুল ভঙ্গের জন্য পুলিশ জরিমানা করেছে। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর অপ্রাপ্ত বয়স্ক পূত্রের অপরাধের জন্য ছেলেকে থানায় গিয়ে মুসলেকা দিয়ে ছুটিয়ে আনতে হয়েছে। অন্য আরেক বার প্রধানমন্ত্রীর স্ত্রী টিকেট না কেটে ট্রেন চড়লে তাকে টিটি জরিমানা করে। সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে “Navigating the Global Legal Arena: Challenges and Opportunities in International Law Practice” শীর্ষক সেমিনারে Keynote Speaker হিসেবে ব্যারিস্টার নাজির আহমদ বক্তৃতা করছিলেন। উক্ত সেমিনারে কয়েক শত ছাত্র/ছাত্রী যোগদান করেন। প্রায় ঘন্টাব্যাপী ইংরেজীতে বক্তৃতার পর ব্যারিস্টার নাজির আহমদ ছাত্র/ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব ল-এর এসোসিয়েট প্রফেসর শেখ আশরাফুর রহমান ও আইন এবং বিচার বিভাগের সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান। সেমিনারটি মডারেট করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল স্টুডেন্টস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান হোসাইন।