ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

 সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ এর মনস্তাত্ত্বিক চা চক্র অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ এএম

 সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ এর মনস্তাত্ত্বিক চা চক্র অনুষ্ঠিত
ব্রিটিশ প্রতিষ্ঠান সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ ( Centre For Psychological Health) আয়োজিত উন্মুক্ত "মনস্তাত্ত্বিক চা চক্র" এর ২য় পর্ব অনুষ্ঠিত হয়ে গেল আজ ২৪ শে জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬. ৩০ টা থেকে ৯:৩০ টা পর্যন্ত সেন্টারের বাংলাদেশ শাখার ১/বি গ্রীন কর্নার, গ্রীন রোড, ঢাকার অফিসে। সেন্টারের সমাজসেবার অংশ হিসেবে সর্বসাধারণের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিনামূল্যে পরিচালিত উক্ত অনুষ্ঠানের মূল সঞ্চালক ছিলেন মনোবিজ্ঞানী নাজমুল হোসেন। এতে অনুষ্ঠানটির সমন্বয়কারী আখতার বানু শম্পা ও সহ-সমন্বয়কারী নাঈম হোসেন মনস্তাত্ত্বিক চা চক্রের ভূমিকা, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্পিচ থেরাপি বিষয়ক বক্তব্য রাখেন রওশন আরা রানী এবং ইয়োগা বিষয়ে বক্তব্য রাখেন মোরশেদ খান। মনস্তাত্ত্বিক চা চক্র থেকে মানসিক রোগীদের জন্য ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তার কথা আলোচনা করা হয়। এ ধরনের ডে কেয়ার সেন্টার খুব শীঘ্রই শুরু হবে বলে সেন্টারের পরিচালক মনোবিজ্ঞানী নাজমুল হোসেন আশা ব্যক্ত করেন। ব্রিটেনে ডে কেয়ার সেন্টারে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ঢাকার ধানমন্ডিতে মানসিক রোগীদের জন্য দেশের প্রথম ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন। সেন্টারে সাইকোলজিকাল অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ, কাউন্সেলিং ও সাইকোথেরাপি ছাড়াও এখন থেকে স্পিচ থেরাপি ও ইয়োগা সেবা চালু হয়েছে বলে জানানো হয়। উক্ত মনস্তাত্ত্বিক চা চক্রে পজিটিভ মানসিক স্বাস্থ্য চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয় ও মানসিক স্বাস্থ্য সেবার পেশাজীবী কারা, কিভাবে একজন ব্যক্তি এ ধরনের পেশাজীবী হতে পারে সে বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের মনস্তাত্ত্বিক চা চক্র নিজেদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন করেছে বলে দাবি করে এটি অব্যাহত রাখার জন্য সেন্টারের প্রতি অনুরোধ রাখেন এবং ব্যক্তির মানসিক স্বাস্থ্য উন্নয়নে এ ধরনের অনুষ্ঠান ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে বলে উল্লেখ করে অন্যান্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। ভবিষ্যৎ মনোবিজ্ঞানীদের দিকনির্দেশনা ও মোটিভেশনাল বক্তব্য এবং মনোবিজ্ঞান বিষয়ে না পড়ে অর্থাৎ অন্যান্য বিষয় অধ্যয়ন করা ব্যক্তি কিভাবে পরবর্তীতে মনোবিজ্ঞানী হতে পারবেন সে বিষয়ে তথ্য তুলে ধরেন সঞ্চালক নাজমুল হোসেন। রিক্রেশনাল থেরাপির মধ্য দিয়ে শেষ হয় সেন্টারের দ্বিতীয় পর্বের মনস্তাত্ত্বিক চা চক্র। সবার শেষে বুধবারের পরিবর্তে প্রত্যেক মঙ্গলবার এখন থেকে সাপ্তাহিক ফ্রি মনস্তাত্ত্বিক চা চক্র অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিম্নের ফোন নাম্বারে আগামী ৩০শে জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বের ফ্রী মনস্তাত্ত্বিক চা চক্রে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে: 01762-389523 / 01515292560 ( বিজ্ঞপ্তি)