বিশিষ্ট সাংবাদিক ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ এর মায়ের ইন্তেকাল হয়েছে (ইন্না-লিল্লাহ…. রাজিউন)।শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকাস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
সকালে সেগুনবাগিচার কোয়ান্টামে মরহুমার গোসল শেষে গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছেন পরিবারের সদস্যরা। মরহুমার জানাজার নামাজ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দুপানিপাড়স্থ গ্রামের বাড়িতে আজ রাত দশটায় অনুষ্ঠিত হবে।
এদিকে, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজ এর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজন ও বিয়ানীবাজারের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকছুদুল ইসলাম আউয়াল, মেয়র ফারুকুল হক, সাবেক মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ এবং বিয়ানীবাজার উপজেলার সাংবাদিকদের একাধিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
শোক প্রকাশ:
৫২ বাংলা টিভি’র সিনিয়র ভয়েস রীডার আমিরুল ইসলাম সুমন ও বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি ও পোর্টাল ৫২বাংলা(52banglatv.com) পরিবার। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?