সিলেটে বিএনপি’র তারুণ্যের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের মাঝে তৃষ্ণা নিবারণের জন্য বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করে নেতাকর্মীদের আস্তাকূড়ে নিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (প্রতিষ্ঠাকালীন) ও ইতালি যুবদল নেতা ময়েজুর রহমান ময়েজ।
৯ জুলাই রবিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারুন্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল স্লোগাণে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকেন। দুপুর গড়িয়ে বিকেলের প্রারম্ভে লক্ষাধিক নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন।
এ সময় অনেক নেতাকর্মীরা ক্লান্ত হয়ে পড়েন । তখন নেতাকর্মীদের মাঝে এ পানি বিতরণ করেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা।এ সময় নেতাকর্মীরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান যুবদল নেতা ময়েজুর রহমান ময়েজকে।
গোলাপগঞ্জ ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন বলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইতালি যুবদল নেতা ময়েজুর রহমান ময়েজ ভাই আজকের এই সমাবেশে নেতাকর্মীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করে নেতাকর্মীদের আস্থা কুড়িয়েছেন। পাশাপাশি প্রমাণ করলেন তিনি বিএনপি পরিবারের একজন নিবেদিত কর্মী। সুদূর প্রবাসে থেকে ও দলকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। (বিজ্ঞপ্তি)
-
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?