ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

ভাষা-শহীদ আবুল বরকত পুরস্কার পাবেন দুই বাংলার ২১জন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ পিএম

ভাষা-শহীদ আবুল বরকত পুরস্কার পাবেন দুই বাংলার ২১জন
সাহসী সাংবাদিকতা ও গবেষণামূলক লেখালেখিতে অসামান্য অবদানের জন্য দুই বাংলার জনপ্রিয় সাংবাদিক ও উপন্যাসিক,বিশিষ্ট গবেষক মোহাম্মদ সাদউদ্দিনকে ভাষা-শহীদ আবুল বরকত স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন এবার বাংলার সমাজ উন্নয়নমূলক সংস্থা নাট্য সৃজন ও ডি নিউজ কলকাতা। গোটা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক জয় বাংলা পত্রিকা ও জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেল "চ্যানেল টোয়েন্টি"।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সংস্থার কর্ণধার তরুণ নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক দাউদ হোসেন।
২১শে ফেব্রুয়ারী মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের সাহেবনগর হাইস্কুল ময়দানে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন সংস্থার কর্তা চলচ্চিত্র পরিচালক দাউদ হোসেন। দাউদ বলেন, ঐদিন ভাষা-শহীদ আবুল বরকত পুরস্কার দেওয়া হবে ২১জনকে।অন্যদিকে নুর মোহম্মদ পুরস্কার দেওয়া হবে ৫৩ জনকে। মোট ৮৪ জনকে এই পুরস্কার দেওয়া হবে এই ইভেন্টে।  ২১ শে ফেব্রুয়ারি  ভাষা আন্দোলন কেন্দ্রিক ও সমাজ সচেতনতামূলক নাটকও মঞ্চস্থ হবে বলে জানা গেছে।
ঐদিন সকালে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রভাতফেরী হবে ।গোটা সামশেরগঞ্জ  জুড়ে এই প্রভাত ফেরি হবে। বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাদিবসের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় সাংবাদিক, গবেষক, উপন্যাসিক মোহাম্মদ সাদউদ্দিন।
 জনাব সাদউদ্দিন ছাড়াও উক্ত অনুষ্ঠানে পুরুস্কৃত হবেন জঙ্গিপুরের সাংসদ শিল্পপতি খলিলুর রহমান, নূর গ্রুপের কর্তা শিল্পপতি জৈদুর রহমান, দৈনিক জয় বাংলা পত্রিকার সম্পাদক আলি আহসান বাপি, ফারাক্কার তরুণ বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কার প্রখ্যাত সমাজকর্মী মোশাররফ হোসেন, ডি ডি এইচ নার্সিংহোমের কর্তা খালিদুর রহমান, ধুলিয়ান হাসপাতালের বিএমওএইচ ডক্টর তারিফ হোসেন, ফারাক্কার এসডিপিও রাসপ্রীত সিং (আইপিএস ), বিজলী গ্রূপের কর্তা শিল্পপতি নূরে আলম, সাহিত্যিক সৈয়দ হুমায়ুন রানা,শিক্ষাব্রতী ও সমাজকর্মী কাউসার আলি, তরুণ চিকিৎসক ডা, নুরে আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী দীপক কুমার দাস  সহ বহু বিশিষ্টজন।
এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ইতিমধ্যে সাজসাজ রব দেখা দিয়েছে।