হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক টি আলী স্যারের কর্মময় জীবন নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর লেখা গানের শুটিং করা হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে।
এতে টি আলী স্যারের ভূমিকায় অভিনয় করেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। শুটিং উপলক্ষে শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঝুনা চৌধুরী বলেন- আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ শিক্ষক টি আলী তথা তজম্মুল আলী স্যারের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। টি আলী স্যার ছিলেন সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। প্রথিতযশা সাংবাদিক-কলামিস্ট এবং মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে অমর সৃষ্টি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী যথার্থই লিখেছেন- ‘শিক্ষাব্রতী মহান পুরুষ/ মানুষ গড়ার কারিগর/ অজ্ঞানতার তিমিরে তুমি যে ছিলে এক বাতিঘর/ জ্ঞানের মশাল করেছো বহন সারাজীবন/ তোমার আলোয় আলোকিত আজ হাজার জন’…।
জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ‘ও আমার উড়াল পড়িখরে, একটা ছিল সোনার কন্যা ‘চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম।
২৮ জানুয়ারি শনিবার শুটিংয়ে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ, সমাজকর্মী আনন্দ প্রমূখ।
গানটির দৃশ্য ধারণকালে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়- আদর্শ জীবনযাপন ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের কারণে সাবেক শিক্ষার্থী ও হবিগঞ্জবাসীর কাছে ছিলেন তিনি অনুকরণীয়।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: