ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

কাউন্সিলার রেজওয়ান আহমদের সাথে সিলেট ডায়াবেটিক সমিতি যুক্তরাজ্যের মতবিনিময়

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

কাউন্সিলার রেজওয়ান আহমদের সাথে সিলেট ডায়াবেটিক সমিতি যুক্তরাজ্যের মতবিনিময়
লন্ডন সফররত সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলার এবং সিলেট ডায়বেটিক সমিতির জীবন সদস্য রেজওয়ান আহমদের সাথে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট ডায়বেটিক সমিতির জীবন সদস্যদের সাথে এক মতবিনিময় সভা ১৭ই নভেম্বর পূর্ব লন্ডনের মাক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় । সিলেট ডায়বেটিক সমিতির জীবন সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা এবং বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের  সভাপতি এম এ মুনিম ওবিই  এর সভাপতিত্বে এবং জীবন সদস্য সালেহ আহমদের পরিচালনায় সভার শুরুতে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তথ্য উপাত্ত তুলে ধরে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন পিপি। মতবিনিময় সভায় কাউন্সিলার রেজওয়ান আহমদকে লন্ডনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় । মতবিনিময়  সভায় উপস্থিত ছিলেন - এম এ মুনিম ওবিই, সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য এবং জীবন সদস্য আব্দুস সামাদ নজরুল, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নবাব উদ্দিন, সাংবাদিক মাহবুব রহমান, ইমতিয়াজ আহমদ, হেলাল রহমান, নজরুল ইসলাম নিরু, সৈয়দ আবুল মনসুর লিলু, আলাউদ্দিন আহমদ মুক্তা, সালেহ আহমদ, সাংবাদিক এমরান আহমদ, সাইফুল ইসলাম টিপু, সাংবাদিক মিসবাহ জামাল, জুনেদ আহমদ,সৈয়দ এনামুল হক বদরুল, রেদওয়ান খাঁন, বাবলুল হক, ইসমাম আহমদ নুহাস, আব্দুল মালিক খোকন, আবুল হাসান মোঃ আফজল প্রমুখ । উক্ত মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত সিলেট ডায়বেটিক সমিতির জীবন সদস্য ছাড়াও লন্ডন বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত "সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল" এর চিকিৎসা সেবা কার্যক্রম আরো গতিশীল ও সকল  উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা,সহযোগিতা প্রদানের এবং বিষয় সমূহের ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। শেষে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে যুক্তরাজ্য অভিবাসী সিলেট ডায়াবেটিক সমিতি'র জীবন সদস্যদের নিয়ে "সিলেট ডায়াবেটিক সমিতি জীবন সদস্য ফোরাম. যুক্তরাজ্য (ইউকে)" নামে একটি ফোরাম গঠন করা হয়। উক্ত ফোরাম এর আহ্বায়ক  মোহাম্মদ আব্দুল মুনিম ওবিই, যুগ্ম-আহ্বায়ক নজমুল ইসলাম নুরু ও সদস্য সচিব ইমতিয়াজ আহমদ কে মনোনীত করে উপস্থিত ও যুক্তরাজ্যে বসবাসরত জীবন সদস্যদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।