ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

ঐক্যফ্রন্ট প্রার্থী মেজর অবঃ আক্তারুজ্জামানের উঠান বৈঠকে হামলা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ পিএম

ঐক্যফ্রন্ট প্রার্থী মেজর অবঃ আক্তারুজ্জামানের উঠান বৈঠকে হামলা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে।এ হামলায় রক্তাক্ত জখম হয়েছেন ধানের শীষের এই প্রার্থী।মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কটিয়াদী উপজেলার পীর নোয়াকান্দি গ্রামে উঠান বৈঠক চলাকালীন সময়ে এ হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আখতারুজ্জামানের ছেলে হাবিবুজ্জামান রনিসহ অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ। মেজর আখতারুজ্জামান অভিযোগ করে বলেন,তাঁর নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে রাতে তিনি উঠান বৈঠক করছিলেন।এ সময় তার কর্মী-সমর্থকদের ওপর সাদা পোশাকে পুলিশ এসে হামলা চালায়।এতে তিনি গুরুতর আহত হন। তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। হামলার বিষয়ে কটিয়াদী থানার ওসি শামসুদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- নোয়াকান্দি গ্রামে আওয়ামী-লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এমন খবরে পুলিশ সেখানে গেলে বিএনপির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।