ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

গোলাপগঞ্জে সাংবাদিক জাহেদের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ এএম

গোলাপগঞ্জে সাংবাদিক জাহেদের উপর সন্ত্রাসী হামলা
গোলাপগঞ্জে (সিলেট) সাংবাদিক জাহেদুর রহমান জাহেদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে এই ঘঠনা ঘটে। জানা যায়, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক জাহেদুর রহমান সিলেট এবং গোলাপগঞ্জে প্রোয়োজনীয় কাজ শেষে গোলাপগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের ঘোগারকুল মাঝপাড়া এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে  থাকা ২/৩ জনের সন্ত্রাসীদল তার উপর অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারে এবং জিআই পাইপ দিয়ে মাথায়  ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।  তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে জাহেদ প্রয়োজনীয় চিকিৎসা নেন।তার উপর এ সন্ত্রাসী হামলায় তিনি  মামলা করছেন বলে জানিয়েছেন ।