ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’

বিয়ানীবাজারের খাসা স্কুলে অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী-১৮’

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:০৩ এএম

বিয়ানীবাজারের খাসা স্কুলে অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী-১৮’
২২ ডিসেম্বর শনিবার বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'সেরা শিক্ষার্থী-২০১৮' অনুষ্ঠান। এ উপলক্ষে দিনব্যাপী ছিলো নানা আয়োজন। ৫২বাংলাটিভি (52banglatv.com) এর অন্যতম পরিচালক ও হেড অফ মার্কেটিং এবং সাপ্তাহিক দিবালোক(dibalok.com) প্রকাশক যুক্তরাজ্যবাসী শিক্ষানুরাগী  আবু হাসনাতের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ৫ জন শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী হিসাবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসাবে শিক্ষার্থীরা পায় সনদপত্র ও জনপ্রতি ৫ হাজার টাকা। সারা বছরের সার্বিক কার্যক্রম ; পড়ালেখা,বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি,ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণ ইত্যাদি  বিষয় বিবেচনা করে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়। সকাল ১১ টায় শিশুনাট এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক, কবিতা আবৃত্তি,নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় সেরা শিক্ষার্থী ২০১৮ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিধু ভূষণ বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইসলাম উদ্দিন, প্রবীন ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী  ইরমান আলী, নাট্যকার ও নির্দেশক আতিকুল ইসলাম রুকন। প্রধান অতিথি শিক্ষাবিদ আলী আহমদ বলেন- শিশুদের মেধা ও মানষিক বিকাশে সৃজনশীল চর্চার কোন বিকল্প নেই। শিশুরা যত বেশী সৃজনশীল পরিবেশ এবং  সৃজনশীলতা চর্চার সুযোগ পাবে তারা ততো বেশী মানবিক , মেধাবী সর্বপরি দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে দেশের আদর্শ নাগরিক হবে। বিশেষ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুরা আমাদের আগামীর সম্পদ।  তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে এই ধরণের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়েই শুরু হওয়া উচিত।  এই উদ্যোগটি ধারাবাহিক ভাবে চালিয়ে যাবার জন্য  সকলে উদ্যোক্তার প্রতি অনুরোধ জানান। সেরা পাঁচ শিক্ষার্থীরা হলেন ১ম শ্রেণির সামিয়া ইসলাম অহনা, ২য় শ্রেণির নুসরাত জাহান নওশিন, ৩য় শ্রেণির আদিবা আশরাফ জ্বীম, ৪র্থ শ্রেণির আব্দুল্লাহ আল নোমান, ৫ম শ্রেণির হুমায়রা জান্নাত। অনুষ্ঠানটির প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও পপি বেগম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিবাবক এবং শিক্ষানুরাগিদের উপস্থিতি ছিল।