ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বড়লেখায় ভারী বর্ষণ বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০২:২১ পিএম

বড়লেখায় ভারী বর্ষণ বিস্তীর্ণ এলাকা প্লাবিত
মৌলভীবাজার জেলার বড়লেখায় টানা ভারী বর্ষণ ও উজান পাথারিয়া পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থান তলিয়ে যাওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় লোকজন ও কলেজ,মাদ্রসা স্কুলের শিক্ষার্থীরা এদিকে ভারী বর্ষণের কারণে শনিবার রাত থেকে বিদ্যুৎ সরবাহর বন্ধ হয়ে পড়ে। তবে রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে। পানি প্রবাহের পথ দখল করে ভরাট, অপরিকল্পিতভাবে ভবন ও রাস্তা নির্মাণের ফলে পানি প্রবাহের পথ সঙ্কুচিত হয়ে পড়েছে। যার কারণে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানি দ্রুত নামতে না পেরে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে বলে স্হানীয়রা বলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দশটা থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। রোববার সকাল পর্যন্ত টাকা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পানিধার ও দক্ষিণভাগ এলাকায় সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হতে থাকে। কোনো কোনো স্থান ২-৪ ফুট তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হাকালুকি হাওরপাড়ের গ্রামগুলোর অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে।