ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

গোলাপগঞ্জের সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মঞ্জুর শাফির পথসভা,গণসংযোগ ও মতবিনিময়

প্রকাশিত: ০৪ জুন ২০২২, ০৭:৪৮ পিএম

গোলাপগঞ্জের সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মঞ্জুর শাফির পথসভা,গণসংযোগ ও মতবিনিময়
সিলেট গোলাপগঞ্জের সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের পথসভা, গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রানাপিং গোয়াসপুর গ্রামে ও চৌঘরী বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট  জেলা আওয়ামীলীগের সদস্য, নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। পৃথক পথসভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সদস্য আবুল কাশেম সেবুল, অজিউর রহমান ছানা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লু, সাধারণ সম্পাদক ইসমাইল আলী। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ সদস্য ফোরাম গোলাপগঞ্জের সাথে নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই দিন  (শনিবার) দুপুর ২টায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সদস্য ফোরাম গোলাপগঞ্জের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে  আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা সবাই জনগণ- আমার মূল প্রেরনা শক্তি। আমি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে আপনাদের নিয়েই আমি গোলাপগঞ্জবাসীর উন্নয়ন করবো। জনগণের পক্ষে কাজ করতে আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে কোন গোত্র, গোষ্ঠী বা দলের প্রতিনিধি হবোনা আমি গোলাপগঞ্জবাসীর জনপ্রতিনিধি হবো। তিনি বলেন, গোলাপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গোলাপগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে আগামী ১৫ই জুন আমায় নৌকা মার্কায় বিজয়ী করুন। তিনি উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যদের সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল গফফার কুটি, সদস্য রাজু আহমদ, বেলাল আহমদ প্রমুখ।এসময় গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।