ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বড়লেখায় মাহে রমজানকে সামনে রেখে টিসিবির প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৬:৪৭ পিএম

বড়লেখায় মাহে রমজানকে সামনে রেখে টিসিবির প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী
পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকার কতৃর্ক ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মুল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। এসময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ২৭৮ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া জমায়েত লক্ষণীয় ছিল । এ উপলক্ষে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। এছাড়া আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন প্রমুখ। জানা গেছে, বড়লেখা পৌরসভার ১৩৫২ পরিবার, উপজেলার বর্ণি ইউপির ২৪২ পরিবার, দাসেরবাজার ইউপির ২৫৫ পরিবার, নিজ বাহাদুরপুর ইউপির ২৫০ পরিবার, উত্তর শাহবাজপুর ইউপির ২৯৫ পরিবার, দক্ষিণ শাহবাজপুর ইউপির ২৭৮ পরিবার, বড়লেখা সদর ইউপির ২৮০ পরিবার, তালিমপুর ইউপির ২৯১ পরিবার, দক্ষিণভাগ উত্তর ইউপির ২৩৬ পরিবার, সুজানগর ইউপির ২৩২ পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ২৯৩ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। প্রসঙ্গতঃ গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে ১ কোটি মানুষকে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার ১ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে। একটি পরিবার দুই দফায় এসব পণ্য ক্রয় করতে পারবে। তাদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করা হয়েছে।