ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক মো. আব্দুল  হাসিবের ইন্তেকাল

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম

বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক মো. আব্দুল  হাসিবের ইন্তেকাল
সিলেট বিয়ানীবাজারের প্রবীন শিক্ষক মো. আব্দুল  হাসিব ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার অন্যতম ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয় থেকে  প্রধান শিক্ষক হিসাবে অবসর নেন। জলঢুপ উচ্চ বিদ্যলয়ে টানা ৩৬ বৎসর শিক্ষকতা করেন তিনি। বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।  শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শনিবার রাতে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।রোববার (২০ মার্চ) সকাল ৭টার দিকে তিনি  নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম মো. আব্দুল হাছিবের  জানাজা রবিবার বাদ আছর বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। তার অসংখ্য শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন পেশায় থেকে সমাজে আলো ছড়াচ্ছেন । তার পিতার নাম মরহুম মো. আরজদ আলী ও মাতার নাম ফাতিরা বিবি । দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট । ১৯৪৯ সালে ১ অক্টোবর  জন্ম নেয়া  এই শিক্ষক নির্মল  প্রকৃতি ঘেরা তার বাগিছা বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন । ১৯৭৩ সালে ঐতিহ্যবাহী জলঢুপ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে  যোগদান করেন । এরপর ১৯৮৪ সালে কুমিল্লা টিচার্স টেনিং কলেজ থেকে বিএড পাশ করে সিনিয়র শিক্ষকের পদ মর্যাদা অর্জন করেন। ১৯৯৩ সাল থেকে ১৯৯৯ সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন  অবসরে  যান গুণী এই শিক্ষক । জলঢুপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি ‘হাছিব স্যার’ নামেই পরিচিত। এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশ বিদেশে অসংখ্য শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় স্যারের স্মৃতিচারণ করে আর আত্নার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করছেন। শোক প্রকাশ : গুণী প্রবীন শিক্ষক মো. আব্দুল হাছিবের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন গণমাধ্যম ও পোর্টাল ৫২বাংলা। শোক বার্তায় মানুষ গড়ার কারিগর সর্বজন শ্রদ্ধেয়  এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরকালীন শান্তি কামনা করে সকলের দোয়া কামনা করেছে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।