ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

গ্রিসের সাথে স্বাক্ষরিত হয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৯:৫৩ পিএম

গ্রিসের সাথে স্বাক্ষরিত হয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি
এথেন্সের বিখ্যাত মেগারো মিউজিকিস হলরুমে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং গ্রিসের পক্ষে গ্রিসের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী স্টেলিয়নি মেন্দনি চুক্তিটি স্বাক্ষর করেন। বৃহস্পতিবার ( ১৭ মার্চ) এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং গ্রিসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এলেনি দ্বন্দ্লাকি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এথেন্স ও গ্রিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও গ্রিস এর মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সহযোগিতা আরো বেগবান হবে। এতে দু'দেশের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক ও গঠনমূলক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিশেষ সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।