ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির দিনভর কর্মবিরতি

প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ০৫:১৮ পিএম

গোলাপগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির দিনভর কর্মবিরতি
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস এর কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সারা দেশের ন্যায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গোলাপগঞ্জ শাখা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানান কর্মচারী বৃন্দ। মঙ্গলবার ( ১মার্চ) কর্মবিরতি চলমান থাকার কারণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সেবা প্রত্যাশীরা সেবা গ্রহণ থেকে বঞ্চিত হয় হতাশ হতে দেখা যায়। কুশিয়ারা অঞ্চল থেকে আসা মীরগঞ্জ এলাকার সুমন আহমদ জানান, একটা জরুরি কাজে আমি উপজেলায় এসেছিলাম। কর্মবিরতির কারনে আমার কাজটা হচ্ছেনা। উপজেলা ভূমি অফিসে ফুলবাড়ি ইউনিয়ন থেকে আসা করিম আহমদ জানান, অফিস সহকারীদের কর্মবিরতির কারণে খুবই বেপাকে পড়েছি আমরা। খুব একটা জরুরি কাজে এসেছিলাম। কিন্তু এসে দেখি কেউ উপস্থিত নেই। দ্রুত এই সমস্যা সমাধান না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে প্রতিদিন শত শত মানুষ সেবা গ্রহণের জন্য আসেন কিন্তু কর্মবিরতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীদের ভোগান্তি এখন চরমে। কর্মবিরতি পালনকারীরা জানান, গত বছরের ২৪ জানুয়ারি পদোন্নতি দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সেই পদোন্নতি প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে আটকে যায় মাঠ প্রশাসনের সংস্কার। কর্মসূচী পালনকালে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী লোকমান আহমদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত কাজ না করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তারা অবস্থান করে কর্মবিরতি পালন করছেন । তিনি আরও বলেন, রাত ১০টা পর্যন্ত অফিসে থেকে সরকারের সব ধরনের কাজে সহায়তা করি। এর পরও অন্য দপ্তরে সমান পদের কর্মচারীর পদবি ও গ্রেডে উন্নীত হলেও মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হয়নি। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের অফিস সহকারী লোকমান হোসেন, মো: রুহুল আমিন জাকারিয়া, ষাঁট মুদ্রাক্ষরিক জিনিয়া সুলতানা, সার্টিফিকেট সহমারী মো: গোলাম মোস্তফা, অফিস সহকারী মো: আব্দুন নুর, মোঃ শিপন আলী, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ হাছনাতুজ্জামান, আব্দুস সালাম, ময়নুল হক প্রমুখ।