ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

ভাষা শহীদদের প্রতি ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের শ্রদ্ধা জ্ঞাপন :  রবিবার আলোচনা সভা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

ভাষা শহীদদের প্রতি ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের শ্রদ্ধা জ্ঞাপন :  রবিবার আলোচনা সভা
যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিস্তারিত কর্মসুচী হাতে নিয়েছে। ২১ ফেব্রুয়ারী বিকাল ৪টায় এ কর্মসূচির সুচনা করা হয়। সংগঠনের যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার মাহারুন আহাম্মেদ মালার নেতৃত্বে অ্যালামনাই-এর একটি প্রতিনিধিদল পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে সমবেত হয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পুস্পার্ঘ অর্পন করেন। এসময় সমবেত প্রবাসীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যালামনাইর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী এবং সাবেক সাধারন সম্পাদক মোহাম্মাদ আব্দুর রাকীব। মারুফ চৌধুরী তার বক্তব্যে বিরুপ আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ৫২ এর ভাষা আন্দোলনে শহীদ বীর সেনানীদের আত্মার মাগফেরাত কামনা করেন। আব্দুর রাকীব বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের সব ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই নেতৃত্ব দিয়ে এসেছে এবং আগামী দিনে দেশের উন্নয়নেও অগ্রনী ভুমিকা পালন করবে। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মিলন, রিপা সুলতানা রাকীব, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার এম কিউ হাসান, বেলাল রশীদ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপনের কর্মসুচীর অংশ হিসেবে ঢাবি অ্যালামনাই আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারী ২০২২ একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পূর্ব লন্ডনের হ্যানবারী স্ট্রীটে অবস্থিত কবি নজরুল সেন্টারে বিকাল ৪টা থেকে শুরু হতে যাওয়া এই উন্মুক্ত অনুষ্ঠানে কমিউনিটির সবাইকে সাদর আমন্ত্রন জানিয়েছেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গউস সুলতান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি