আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি।
সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়ে আলোচনায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর।
ইনাম আহমেদ চৌধুরীর রাজনৈতিক সচিব রুশেল রহমান জানিয়েছেন, ইনাম আহমেদ চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ যোগ দিয়েছেন।
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল