ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

‘তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগারের উদ্বোধন

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পিএম

‘তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগারের উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠিত ‘তবারক হোসেইন-শামসুন্নাহার’ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (৮ জানুয়ারি) বিকেলে গ্রন্থাগারের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। প্রধান অতিথি মো. শাহাব উদ্দিন বলেন, ‘তবারক হোসেইন ও শামসুন্নাহার যে গ্রন্থাগার স্থাপন করেছেন। বর্তমান যুগে তা একটি ভিন্নতর উদ্যোগ। সরকার যে সকল বিদ্যালয় নির্মাণ করে। সেখানে একটি লাইব্রেরি থাকে। গ্রন্থাগারিক থাকে। সেটা খাতা-কলমে থাকে। শিক্ষক-ছাত্র-ছাত্রী কেউ খোঁজ নেয় না। এত বড় গ্রন্থাগার হয়েছে। এটা একটা সূচনা। দেশের উত্তর-পূর্ব সীমানা থেকে যাতে সারা বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি হয়। ছাত্র, যুবকদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়। বই পড়ার জাগরণ সৃষ্টি করা যায়। সেই লক্ষ্যেই গ্রন্থাগারটি গড়ে তোলা হয়েছে। জাতীয় পর্যায়ে যাতে অবদান রাখতে পারে।’ পরিবেশ মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমরা শস্য ভান্ডার, অর্থ ভান্ডারের খোঁজ করে থাকি। বইয়ের ভান্ডার, জ্ঞানের ভান্ডারের খোঁজ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘আমি আজকে  একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিলাম, কিসে তাদের পড়ালেখার ক্ষতি হয়। তারাই বলেছে ফেসবুক, ইউটিউবে। সব সময় ফেসবুক, ইউটিউব ব্যবহার করলে পড়ায় উন্নতি হবে না। সপ্তাহে একদিন যদি লাইব্রেরিতে যাই। একটি বই নিয়ে পড়ি। তাহলে একাডেমিক জ্ঞানের বাইরে জ্ঞানের পরিধি অনেক বাড়বে।’ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মাহি আবিদের যৌথ সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, লেখক ও গবেষক অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেখক ও গবেষক আবুল ফতেহ ফাত্তাহ, ভ্রমণ লেখক, নাট্যকার ও নির্মাতা শাকুর মজিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপরেজিস্ট্রার লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, গ্রন্থাগারের স্থপতি রাজন দাস, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রফিক উদ্দীন আহমদ, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, লেখক ও লোক গবেষক মোস্তফা সেলিম এবং গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা তবারক হোসেইন। স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহবাজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন কৃতি ছাত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা তবারক হোসেইন ও তাঁর সহধর্মিনী শামসুন্নাহার প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে গ্রন্থাগার ভবনটি নির্মাণ করে দিয়েছেন। https://www.youtube.com/watch?v=sXnErQCQDJA