ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

বড়লেখা পৌরসভার সুপেয় পানির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৪:৫১ পিএম

বড়লেখা পৌরসভার সুপেয় পানির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিতকরণের প্রকল্প বাস্তবায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌরসভার বারইগ্রাম এলাকায় এই প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। জানা গেছে, দেশের ৩০টি পৌরসভায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বড়লেখায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। জিওবি, বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে পানি সরবরাহ কাজে ব্যয় হবে ১০ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৩২৪ টাকা। কাজটি করছে মেসার্স জিলানী ট্রেডার্স-মেসার্স আদেল এন্টারপ্রাইজ (জেবি)। অন্যদিকে, একই প্রকল্পের আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় ৩ হাজার ৬২১ মিটার ড্রেনও নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। কাউন্সির রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলার উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মঈন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের প্রাক্কলনিক জাহাঙ্গীর আলম, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আদেল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে একটু যারা পেছনে আছে তাদের টেনে তোলা। আমারা যারা এগিয়ে আছি, তাদের সাথে পিছিয়ে পড়াদের তুলতে পারলে দেশ উন্নত হয়ে যাব। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। লক্ষ্যে বাস্তবায়ন করলে ২০৪১ সালে উন্নত দেশ হবে।’ মন্ত্রী বলেন, ‘সরকার পৌর নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য একসাথে বড়লেখায় প্রায় ২৩ কোটি টাকার কাজ দিয়েছে। এগুলো দেশের ৩০টি পৌরসভায় দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল পৌরসভায় দেওয়া হবে। পৌরসভা ছাড়ও বড়লেখায় যে ১০টি ইউনিয়ন আছে সেগুলো পানি সরবরাহ দেওয়ার জন্য চিন্তা করছে। কিছু কিছু ছোট প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে এলাকায় টিউবেল হয়না সেখানে সাপ্লাই দেওয়ার চিন্তা আছে। বিশেষ করে বড়লেখার দুর্গম এলাকা ও হাওর অঞ্চলে এগুলো দেওয়া হবে।’