ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

বাংলাদেশীদের জন্য হতে পারে ব্রিটেনে সহজ ভিসানীতি

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ০১:১৩ এএম

বাংলাদেশীদের জন্য হতে পারে ব্রিটেনে সহজ ভিসানীতি
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সুসম্পর্ক বিরাজমান। কয়েক মাস আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে আবদুল মোমেন যুক্তরাজ্য সফরে এসেছিলেন। তখন তাঁর অনুরোধে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছিল এবং বাংলাদেশের করোনা টিকা সনদের স্বীকৃতি মিলেছিল। রোহিঙ্গা প্রত্যাবাসন সহযোগিতা ছাড়াও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের পাশে থেকে সাহায্য করছে যুক্তরাজ্য। এদিকে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি যুক্তরাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের বিভাগসমূহ গুরুত্বসহকারে পালন করছে। ঐতিহাসিক এ সময়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে বাণিজ্যিক সম্পর্ক, কর্মসংস্থান ও ভিসা নীতি বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন। এসব বিষয়ে কূটনৈতিক সফলতার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বাড়িয়েছে ব্যবসা-বাণিজ্য এবং করেছে বিভিন্ন ধরনের চুক্তি। ১৯৭৩ সাল থেকে ৪৭ বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে থাকলেও ২০২০ সালের ৩১শে জানুয়ারি যুক্তরাজ্য খাতা-কলমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয় আর মধ্যবর্তী সময় কাটিয়ে চূড়ান্ত রূপে বের হয় ২০২০ সালের ৩১শে ডিসেম্বর। ইউরোপীয় ইউনিয়নভুক্ত থাকাকালে যুক্তরাজ্যে ইউনিয়নের অন্যান্য দেশের মানুষ ভিসা ছাড়াই আসতে পারতো এবং কাজ করার অনুমতি পেতো। অন্যান্য দেশে কম উৎপাদন খরচে জিনিসপত্র উৎপন্ন হয়ে শুল্ক-কর ও ভ্যাট ছাড়া  যুক্তরাজ্যে ঢুকতো বলে দাম কিছুটা কম ছিল। এখন যেহেতু ভিসা আরোপ করা হয়েছে তাই কর্মস্থলে দক্ষ লোকের অভাব দেখা দিয়েছে আর জিনিসপত্রের মূল্য কম রাখার জন্য দেশের ভিতরেই উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাজ্য। এজন্য যুক্তরাজ্য মনোযোগী হয়েছে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর দিকে। এসব দেশগুলো থেকে দক্ষ জনশক্তি আনার আগ্রহ প্রকাশ করছে যুক্তরাজ্য। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে সহজ করা হয়েছে ভিসা নীতি। দক্ষ ড্রাইভার ও কেয়ার সেক্টরে লোক অভাব থাকার দরুন ঘোষণা করা হয়েছে খুবই সহজ  ভিসা নীতি। কমনওয়েলথ ভুক্ত দেশের মধ্যে ভারত ইতিমধ্যেই আলাপ-আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যুক্তরাজ্যে ভারতীয়দের বসবাস ও কাজের জন্য সহজ ভিসা নীতি আদায়ে সক্ষম হয়েছে। নতুন বছর ২০২২ সালে ভারতীয় নাগরিকদের জন্য যুক্তরাজ্য সরকার ভিসা ফি ও অন্যান্য খরচ কমানোর চিন্তাভাবনা করছে। যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বৃটেনের একটি প্রভাবশালী পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়েছে। চলতি মাসে দিল্লিতে অনুষ্ঠিত আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা জানিয়েছে সংবাদটিতে। অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে মনোযোগী হওয়ার আবেদন জানিয়েছে ব্রিটিশ-বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের প্রত্যাশা প্রতিবেশী ভারত যদি কূটনৈতিক তত্পরতায় সফল হয়, বাংলাদেশও সফল হবে সহজে, কিন্তু নিতে হবে জোর উদ্যোগ। তারা মনে করছেন, কূটনৈতিক তত্পরতায় বাণিজ্যিক সম্পর্ক, কর্মসংস্থান ও ভিসা নীতিতে সহজ করে লাভবান হতে পারে বন্ধুপ্রতিম দুই দেশই। আর বাংলাদেশ আনতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির নয়া প্রবাহ। https://www.youtube.com/watch?v=GwBIVDS9Vr0