ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

ডুমুরিয়া মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩ পিএম

ডুমুরিয়া মুক্ত দিবস পালিত
ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ১৩ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়া মুক্ত দিবস ২০২১ উদযাপন করা হয়।মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। এতে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আব্দুল ওয়াদুদ, এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা প্রমুখ। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বলেন, টানা ৯ মাসের যুদ্ধে পাক হায়েনাদের দোসর এ দেশীয় রাজাকার আল-বদর ও আল শামস বাহিনীর তৎপরতায় স্বাধীনতাকামী মানুষজন ছিল অতিষ্ঠ। তারা বিভিন্ন এলাকা থেকে নিরাপরাধ লোকজনকে ধরে এনে সেনা ক্যাম্পে দিনের পর দিন আটকে রেখে করতো নির্মম নির্যাতন। শত শত যুবতীকে ধরে এনে করা হতো পাশবিক নির্যাতন। এক পর্যায়ে বেনয়েট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হতো। হাত পিঠমোড়া করে চোখ বেঁধে অনেককেই গুলি করে হত্যা করা হয়েছে। কলেজ ষ্টেশনের আশে পাশের ডোবায় নারীদের বিবস্ত্র লাশ ফেলে রাখা হতো। এসব লাশ শেয়াল-কুকুরের খোরাক হতো। এমনকি স্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে ৭/৮টি করে লাশ এক একটি গর্তে পুঁতে রাখা হয়েছে। পাক হায়েনা ও তার দোসরদের হাজারো স্মৃতি আজও দগদগে হয়ে রয়েছে মানুষের মানসপটে। এদিকে, সোমবার (১৩ ডিসেম্বর) হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী সদর উপজেলা কমান্ড কাউন্সিল এর প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে।