ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান

বিটিএ-র সঙ্গে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৬ এএম

বিটিএ-র সঙ্গে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়
বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ), সংগঠনটির সদসবৃন্দের সঙ্গে বিলেতে সফররত বাংলাদেশের শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে একটি মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করে। ২ ডিসেম্বর রাত সাড়ে ৬টায়, পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ  একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিটিএ-র সভাপতি আবু হোসেন। তিনি প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী অতিথিগন এবং সংগঠনের সদস্যবৃন্দসহ অন্যান্যদের স্বাগত জানান। সেই সঙ্গে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান রেহানা রহমান, হাসনা রহমান, রুবী হক, সাঈদা চৌধুরী, সেলিনা রহমান ও মিসবাহ আহমেদ। সভার শুরুতে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়। উপমন্ত্রীর নেতৃত্বে উর্ধতন কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল ব্রিটেনে কোভিড-১৯-উত্তর, কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়া ও তাদের উপর নেমে আসা অন্যান্য নেতিবাচক প্রভাব মোকাবিলা করা এবং এ থেকে উত্তরণে স্কুল ব্যবস্থাপনায় কি কি ধরণের সর্বোত্তম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা সরেজমিনে অবলোকন করা ও সে সম্বন্ধে সম্যক ধারণা নেওয়ার নিমিত্তে দেশটিতে স্বল্পদিনের সফরে রয়েছে। এ সময়ে তাঁরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সফর করবেন। সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় বিটিএ-র পক্ষ হতে কোভিডকালীন ও কোভিড পরবর্তী অভিজ্ঞতা এবং এর অশুভ থাবায় সৃষ্ট জটিলতা ও নানাবিধ সমস্যাগুলো কিভাবে মোকবেলা করা হচ্ছে আর সেগুলো নিরসনে সর্বোৎকৃষ্ট কি কি উপায় অবলম্বন করা হচ্ছে, সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন, লন্ডন এন্টারপ্রাইজ অ্যাকাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, হেড টিচার জারাহ্ আহমেদ, হেড টিচার মেহেরুন হামিদ, স্বীয় স্কুলে বিশেষ দায়িত্বরত শিক্ষকগণের মধ্যে মোশতাক চৌধুরী, ডক্টর রোয়াব উদ্দীন ও মুনজেরিন রশীদ। প্রধান অতিথি মহিবুল হাসান এমপি তাঁর বক্তৃতায়, বিটিএর আয়োজনে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আলোচকদের কথাগুলো গভীর মনোযোগের সাথে শ্রবণ করেন এবং শিক্ষকদের অভিজ্ঞতা ও বর্ণনাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। তিনি বৃটেনের শিক্ষাক্ষেত্রে বাঙালী প্রেক্টিশনারদের কাজের প্রশংসা করেন এবং তাঁদের কাজ ও নিয়মিত প্রশিক্ষনের অভিজ্ঞতাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সরাসরি কাজে লাগানোর ব্যবস্থা গ্রহনের সম্ভাবনার ইঙ্গিত দেন। বদান্যতার জন্য বিটিএর উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সভায় মতবিনিময়ের অংশ হিসেবে বিটিএর সদস্য তছউর আলী , জামাল আহমেদ, ইমতিয়াজ আহমেদ, জামাল চৌধুরী, মিসবাহ আহমেদ, মঞ্জুর রেজা চৌধুরী, এ কে এম এহিয়া, রেহানা রহমান, আনহারুজ্জামান চৌধুরী, মুমিতুর রেজা চৌধুরী ও মাসুদ আহমেদ বাংলাদেশে স্কুল-শিক্ষায় কাজে লাগতো পারে এমন, তাঁদের অভিজ্ঞতাপ্রসূত বিভিন্ন পরামর্শের কথা উল্লেখ করেন। অতিরিক্ত সচিব ড: হেলাল উদ্দিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং শিক্ষকদের দেয়া শিক্ষা বিষয়ক পরামর্শ লিপিবদ্ধ করেন। পারস্পরিক মতবিনিময়ের পর এক নৈশভোজের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড: হেলালুদ্দিন, অতিরিক্ত সচিব মো: হাসানুল ইসলাম, অতিরিক্ত সচিব নাসরিন আফরোজ, অতিরিক্ত সচিব মো: মাহবুব হোসেন, উপ সচিব দেলোয়ার হোসেন, উপ সচিব মো: শাহগীর আলম, উপ সচিব এ কিউ এম শফিউল আলম, উপ সচিব তানিম তাসনিম, উপ সচিব কাজী শাহজাহান ও উপ সচিব এ এন এম তারিকুল ইসলাম। সভাপতি আবু হোসেন বৃটেনের শিক্ষা ব্যবস্থার আলোকে বৃটেনের OFSTED এর মতো স্কুল পরিদর্শনের ব্যবস্থা প্রবর্তন করে দেশের স্কুল ম্যানেজমেন্ট এবং শিক্ষকগন এবং প্রধান শিক্ষকদের একাউন্টিবিলিটিতে নিয়ে আসার পরামর্শ দান করেন। এ ব্যবস্থা প্রবর্তন করার আগে পরিদর্শনের পুরো একটা নির্দেশনা , শিক্ষাব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দান, এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুপাতে শিক্ষক নিয়োগ, তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সফলতা কামনা করে সভাপতি তার সমাপনী বক্তব্য সমাপ্তি টানেন।