ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে?

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে---- মেয়র আরিফ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৮:৫০ পিএম

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে---- মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি। বিগত দিনে করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন দু:সময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। অসহায় দের ঘর নির্মাণ সহ নানা উন্নয়ন মুলক কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছে। সেবামুলক লক্ষ্য নিয়ে এভাবে কাজ অব্যাহত রাখার আহবান জানান তিনি। শনিবার বিকেলে উপজেলার লক্ষনাবন্দ ইউপির নোয়াই দক্ষিণভাগ গ্রামে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নব নির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মন্জুর আহমদ শাহনাজকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আরিফ আরও বলেন, বর্তমান আধুনিক যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ভালো কিছু করতে হবে। যাতে বেকারত্ব দূর করে নতুন প্রজন্ম দেশে ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং অতীতের ন্যায় এই গোলাপগঞ্জের মানুষ দেশের উচ্চ পদস্থ প্রতিটি জায়গায় জায়গা নিতে পারেন। গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলার নাম দাম সারা দেশে রয়েছে। তিনি বলেন, গোলাপগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। তাই কৃষিক্ষেত্রে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যার ফলে কৃষকেরা বেশি লাভবান হয় এবং কম খরচে বেশি লাভবান হওয়া যায় এরকম পদক্ষেপ গ্রহনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণভাগ এস ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম চুনুর সভাপতিত্বে ও লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।