ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৯:০৩ পিএম

গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
গোলাপগঞ্জে (সিলেট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পৌর শহরে নিসচা’র অস্থায়ী কার্যালয় মার্ভেলাস টাওয়ারে বর্ণাঢ্য র‌্যালী পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট আব্দুর রকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গণদাবি পরিষদ গোলাপগঞ্জ থানার সভাপতি ডা.হাবিবুর রহমান, পরিবেশবাদী ও গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার শাখার সভাপতি আব্দুল লতিফ সরকার, সিলেট জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি এম সিরাজুল ইসলাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জমির উদ্দিন আহমদ, মানব কল্যাণ সংস্থার সভাপতি আহমেদুর রহমান খান হিনু, সংগঠনের সহসভাপতি গোলাম মোস্তফা মুসা, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, সমাজ সেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুর রউফ সুজন, গণদাবী পরিষদ গোলাপগঞ্জ শাখার সহসভাপতি প্রিন্স বাহার, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান, নিসচা’র সদস্য রাশেদ আহমদ তারেক। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, নিসচা’র সহসভাপতি লায়েক আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, অর্থ সম্পাদক রুহুল ইসলাম, প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, প্রচার সম্পাদক মো. শাহ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম আহমদ, সদস্য ওলিউর রহমান, আবু বক্কর, এমরান হোসেন খান, ইকবাল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।