ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে?

বিয়ানীবাজারে মনোয়ারা বেগম ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০১:৫২ এএম

বিয়ানীবাজারে মনোয়ারা বেগম ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ
সিলেট জেলার বিয়ানীবাজারে উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়ার শিক্ষাবান্ধব চ্যারিটি ট্রাস্ট -মনোয়ারা বেগম ফাউন্ডেশনের  উদ্যোগ (৯ অক্টোবর) শনিবার দুপুর ১২টা সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মনোয়ারা বেগম ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ সাদীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের সুযোগ করে দিতে হবে। অর্থাভাবে পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নে সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের সুদৃষ্টি থাকা উচিৎ। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে  বাংলাদেশকে মডেল হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করবে। গড়বে দারিদ্রমুক্ত সমাজ ও শিক্ষা -সমৃদ্ধির সোনার বাংলাদেশ। তাই যাতে অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থী তার লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা আমাদের কর্তব্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম এডুকেশন ট্রাস্ট এর কো-চেয়ারম্যান  মতিউর রহমান। পরে সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন। এছাড়া দুজন দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ ও একজন শিক্ষার্থীকে তার মায়ের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন ৷ মনোয়ারা বেগম এডুকেশন ট্রাস্ট এর কো-চেয়ারম্যান এরকম উদ্যোগ আরো অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন৷ প্রসঙ্গত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আফিয়া বেগম, রুমানা বেগম, রুমানা আক্তার, মাসুমা আক্তার, সাজনা বেগম, কবির আহমদ প্রমুখ।