ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

বড়লেখায় খাস জমির মাটি কাটায় ২ জনের ২ বছরের জেল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৬ পিএম

বড়লেখায় খাস জমির মাটি কাটায় ২ জনের ২ বছরের জেল
আইন অমান্য করে দীর্ঘদিন থেকে ইটভাটার জন্য এক্সেভেটর (খননযন্ত্র) দিয়ে গভীর করে কেটে নেওয়া হচ্ছিল সরকারি খাসজমির উপরি ভাগের মাটি (টপ সয়েল)। এতে জমির শ্রেণী পরিবর্তন হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইট ভাটায় মাটি কেটে নেওয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুর ইউনিয়নের (কবিরা-চরিয়া) বি এস এস ব্রিক ফিল্ডের দুই ব্যক্তিকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। একই সময় দুটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা (৪৫) ও এক্সেভেটর চালক মো. সুহেল রানা (৩০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা-চরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি খাসজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) এক্সেভেটরের (খননযন্ত্র) মাধ্যমে গভীর করে কেটে ইটভাটায় নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা ও এক্সেভেটর চালক মো. সুহেল রানাকে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়। পরে ট্রাক্টর দুটি থানায় ও এক্সেভেটর (খননযন্ত্র) স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর কবির ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বেশ কিছুদিন ধরে সরকারি খাস জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি ট্রাক্টর, একটি এক্সেভেটরসহ হাতেনাতে তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জেল দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।