ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

সিলেটে অন-টাইম বিডি’র ২য় বর্ষপূর্তিতে এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১০ পিএম

সিলেটে অন-টাইম বিডি’র ২য় বর্ষপূর্তিতে এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা
‘বেকারত্ব দূরকরি, উজ্জ্বল সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত অন-টাইম বিডি সিলেটের ডেলিভারি ও সার্ভিস প্রতিষ্ঠানের দু’বছর পূর্ণ হয়েছে। স্পেন ও আমেরিকা প্রবাসী সিলেটের দুই তরুণের উদ্যোগ এ অন-টাইম বিডি। মূলত শিক্ষিত ও অল্প শিক্ষিত কিছু উদ্যোমী ও আত্মবিশ্বাসী বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এ সার্ভিস প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে অন-টাইম বিডি’র কর্ণধার স্পেন প্রবাসী লায়েবুর রহমান ও আমেরিকা প্রবাসী তাওসিফ আহমেদ চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যৌথ বার্তায় জানান তাদের এ প্রতিষ্ঠান বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং গ্রাহকদের নিকট সঠিক সময়ে তাদের কাঙ্খিত দ্রব্য পৌঁছে দিতে পেরে তারা খুবই আনন্দিত। ভবিষ্যতে অন-টাইম বিডি তাদের সুনাম আরো বৃদ্ধি করবে এটাই তাদের প্রত্যাশা। পাশাপাশি অন-টাইম বিডির সকল কর্মকর্তা এবং গ্রাহক শুভাকাঙ্খী সহ সেমিনারে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা। সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের মফিজ কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত অন-টাইম বিডি’র ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান এর সভাপতিত্বে ও ম্যানেজিং ডাইরেক্টর দিলোয়ার আহমদ রাশেদ এর সঞ্চালনায় নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপার রোডের ট্রিট গ্যালারী রেস্টুরেন্টে গত ২২শে সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিটের সময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও নগরীর তপুবন আবাসিক এলাকার সভাপতি সালিশ ব্যক্তিত্ব আনোয়ার খান, বিশেষ অতিথি ব্যবসায়ী হাফিজুর রহমান চৌধুরী, ব্যাংক কর্মকর্তা সারোয়ার আহমদ চৌধুরী, ব্যবসায়ী ফখর উদ্দিন আহমদ চৌধুরী, আলমগীর হোসেন, অনিয়ম ও অপরাধ বিষয়ক জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি এম আব্দুল করিম ও ফটো সাংবাদিক আবদুল কাহার আকাশ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গ্রাহক মো.তারাজুল, রাহুল এবং অন-টাইম বিডির ম্যানেজার কামরান আহমদ, রিসিপসনিস্ট মোছা.লুবনা বেগম ও মোছা.তানিয়া বেগম, রাইডার জাবির আহমদ, আরকান আহমদ ও পাবেল আহমদ প্রমুখ। এ সময় ৪৫জন নিয়মিত গ্রাহকদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় উপস্থিত বক্তারা সিলেটের স্বনামধন্য এ ডেলিভারি ও সার্ভিস প্রতিষ্ঠান অন-টাইম বিডি’র সাফল্য ও গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরিশেষে মোনাজাত এর মাধ্যমে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি থেকে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলের প্রতি দোয়া কামনা করে ও অন-টাইম বিডির সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি হয়।