ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

বড়লেখায় আবারও ভেঙ্গে পড়েছে আদালতের হাজতখানার নিরাপত্তা প্রাচীর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৩ পিএম

বড়লেখায় আবারও ভেঙ্গে পড়েছে আদালতের হাজতখানার নিরাপত্তা প্রাচীর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম (চৌকি আদালত) আদালতের হাজতখানার পশ্চিম দিকের প্রায় ৭০ ফুট নিরাপত্তা প্রাচীর আবারও ভেঙে পড়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে চাপা পড়েছে মামলার জব্দকৃত আলামত দুটি সিএনজি চালিত অটোরিকশা। এর আগে চলতি বছরের ২৮ মে ভোরে আদালতের হাজতখানার উত্তর দিকের প্রায় ৩০ ফুট নিরাপত্তা প্রচীর ভেঙ্গে পড়ে। এতে অরক্ষিত হয়ে পড়ে হাজতখানা। পরে থানা পুলিশের উদ্যোগে ওই অংশে বাঁশের বেড়া দেওয়া হয়। আদালত পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আদালতের হাজতখানার পশ্চিম দিকের প্রায় ৭০ ফুট নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে পড়ে। এ ঘটনায় আদালত এলাকায় রাখা মামলার আলামত দুটি সিএনজি চালিত অটোরিকশার ১টি চাপা পড়ে সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এসময় প্রাচীরের পাশে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে পড়ায় বিচারাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার জব্দকৃত আলামত অরক্ষিত অবস্থায় রয়েছে। এ ঘটনায় বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) মো. মুজিবুর রহমান শুক্রবার রাতে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন (নম্বর-১০৮১)। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) মো. মুজিবুর রহমান শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বলেন, ‘নীরাপত্তা প্রাচীর ভেঙে পড়ায় মামলার সংরক্ষিত আলামত রক্ষণাবেক্ষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। ভবন ও দেয়াল অনেক পুরোনো। ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি।’ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন সরকার উপজেলা আদালত পরিচালনার জন্য জেলার সীমান্তবর্তী উপজেলা বড়লেখায় (আদালত) ভবন নির্মাণ করে। নব্বইয়ের দশকে এক সরকারি আদেশে উপজেলা আদালত প্রত্যাহার করা হয়। ২০০৪ সালের শেষদিকে সরকার দেশের সীমান্তবর্তী ৯টি উপজেলায় চৌকি আদালত চালুর সিদ্ধান্ত নেয়। এরপর দীর্ঘদিন থেকে অরক্ষিত থাকা ভবনে বড়লেখা আদালতের কার্যক্রম পুনরায় চালু হয়। ইতোপূর্বে জরাজীর্ণ এই ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা ভেঙ্গে অনেকের ওপর পড়েছে। এমনকি বিচারকের এজলাসে বিচারকাজ চলাকালীন সময়ে ছাদের পলেস্তারা-খোয়া ভেঙ্গে আইনজীবীদের মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ভবনটির দেয়াল ও ছাদের বিভিন্ন স্থানেও রয়েছে ফাটল। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে মূল্যবান নথিপত্র ভিজে নষ্ট হচ্ছে। যে কোনো সময় ভবনের দেয়াল ও ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।