ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

আশফোর্ড ব্রিটিশ বাংলাদেশি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ এএম

আশফোর্ড ব্রিটিশ বাংলাদেশি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 
আশফোর্ড ব্রিটিশ- বাংলাদেশি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে  ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্থানীয় কমিউনিটি এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন শহর থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল । দুপুর ১২টায় টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমান ও আশফোর্ড ইসলামিক সেন্টারের  প্রেসিডেন্ট হারুনুর রশিদ । যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪৭টি টিম খেলায় অংশনেয়। গ্রুপ ভিত্তিক খেলায় ফাইনাল, সেমিফাইনাল এবং  ৩য় স্থান নির্ধারিত হয়।  এতে পোর্টসমাউথ এর মাহের এবং এমরান জুটি এবং লন্ডনের খসরুল এবং রুহুল জুটির মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় মাহের এবং এমরান জুটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ খসরুল এবং রুহুল এবং লন্ডনের করিম ও ওয়াকিল ৩য় স্থান অধিকার করে। বিকাল ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মা টিভির সিইও ও আইনজীবী এম আব্দুল হামিদ টিপুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যতম আয়োজক মাসুদ চৌধুরী, খোকন খান, জাহেদ বাবু, আইনজীবী সিরাজ জাহান, ব্যবসায়ী আস মিয়া, স্পনসর জিতু মিয়া, আশফোর্ড ইসলামিক সেন্টারের খতিব মিজানুর রাহমান, কমিউনিটি কর্মী মোবারক হোসেন, মোহাম্মদ আলম, মুক্তার আলী, শিমুল কমল, আব্দুল করিম, ফাহিম হোসেন, কামাল হোসেন, রনি, রুমান, তুহিন, জনি, হেরণ,বিপ্লব, সুমন, আহাদ, জুয়েল, লিটন, ইয়াসিন, খালেদ প্রমুখ। পরিচালনা কমিটির পক্ষে মাসুদ চৌধুরী, জাহেদ বাবু, খোকন খান এবং বাবুল মিয়া সুন্দর ও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, শারীর চর্চা মানসিক বিকাশের প্রথম অধ্যায়। আলোকিত দেশ ও জাতি গঠনের জন্য প্রয়োজন সবল দেহ ও সুস্থ মন। খেলাধুলার মাধ্যমে যুবকদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়া সম্ভব এবং প্রবাসে দেশের ভাবমূর্তি বজায় রাখা সম্ভব। অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার করে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এম এ এইচ টিভি এবং লন্ডন বাংলা ভয়েস।