ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

সিলেট গোলাপগঞ্জে কার-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

সিলেট গোলাপগঞ্জে কার-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ
সিলেটের গোলাপগঞ্জে কার  ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে   ২ জন নিহত ও ৪ জন হয়েছেন। ১৮সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন নামক স্থানে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে  নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত। আহতদের মধ্যে শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ছাড়াও রয়েছেন তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন নামক স্থানে একটি মালবাহী (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও গোলাপগঞ্জ মডেল থানার থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। জানতে চাইলে ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে এবং গাড়ি ২ টি থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।