ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সিলেট ৩ উপনির্বাচনের শেষ প্রচারনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:২১ এএম

সিলেট ৩ উপনির্বাচনের শেষ প্রচারনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক
সিলেট ৩( বালাগঞ্জ, ফেঞ্চুগন্জ ও দক্ষিণ সুরমা) আসনের সংসদীয় উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা জনাব হাবিবুর রহমান'র নির্বাচনী শেষ প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জয় বাংলা শ্লোগানে 'নৌকা নৌকা' বলে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে ।  জনসভায় নৌকার কাণ্ডারী হাবিব বলেন ''আমি সিলেটের এই অবহেলিত অঞ্চল কে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন বালাগঞ্জ উপজেলা সহ ফেঞ্চুগন্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় । আপনাদের সেবা করে শহরের আদলেই গ্রাম জনপদের মানুষের জীবনের মানোন্নয়নের জন্যই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে । তাই আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন ।'' বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডিএনএ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় বলেছেন- ''সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা বঙ্গবন্ধু প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। নৌকা হারতে পারেনা। এজন্য ছাত্রলীগ নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দিতে হবে। নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবেনা।'' এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে দল মতের উর্দ্ধে উঠে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্রাচায্য। আমন্ত্রণিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামসউদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, উপ আন্তর্জাতিক সম্পাদক মিহির দাস,সহ সম্পাদক ওয়াসিম আকরাম, সাইফুর রহমান সাইফুর,সাইফুর রহমান রাজন, সদস্য আলী হোসাইন, রাহেল সিরাজসহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।