ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

দেশে আটকে থাকা দক্ষিন কোরিয়া প্রবাসীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ০৪:৪৪ এএম

দেশে আটকে থাকা দক্ষিন কোরিয়া প্রবাসীদের সংবাদ সম্মেলন
বাংলাদেশে আটকে পড়া দক্ষিণ কোরিয়া প্রবাসী কমিটেড রি-এনট্রি কর্মীদের আহবানে "ঢাকা রিপোর্টার্স ইউনিটি"তে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলের। আর এ সংবাদ সম্মেলমনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সরাসরি  হস্তক্ষেপ আশা করছেন  ভুক্তভোগী কোরিয়ান প্রবাসীরা। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কমিটেড রি-এন্ট্রি কর্মীরা ৯০ দিনের বাধ্যতামূলক  ছুটিতে দেশে গিয়ে করোনা মহামারির কারণে প্রায় দুই বছর যাবত আটকে আছেন। দক্ষিণ কোরিয়ার সরকার ২০০৮ সাল থেকে এমপ্লয়মেনট পারমিট সিস্টেম (ইপিএস) EPS. এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহ করে আসছে। বাংলাদেশের কর্মীরা বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় কর্মী হিসেবে প্রবেশ করে আসছেন। বাংলাদেশী কর্মীরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। ইপিএস আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে কর্মীরা একই কোম্পানিতে ৪ বছর ১০ মাস কাজ করার পর কমিটেড কর্মী হিসাবে বিবেচিত হয়ে দেশে ৩ মাসের অবশ্যিক ছুটি কাটিয়ে পুনরায় সেই কোম্পানিতেই ফিরে গিয়ে আবার কাজ করতে পারেন। সে হিসেবে কমিটেড রি-এন্ট্রি কর্মীরা আজ অবধি ভিসার নানা জটিলতায় আটকে আছেন অনেকে। ৯০ দিনের বাধ্যতামূলক ছুটিতে এসে রি-এন্ট্রি কমিটেড হিসাবে ৮৬২ জন এবং নতুন ভিসা প্রাপ্ত প্রায় ১১০০ জন কর্মী দেশে আটকে আছেন। করোনা মহামারির প্রাদুর্ভাবে ২০২০ সালের মার্চ মাস থেকে বাংলাদেশ ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে। ২০২১ সালে এসে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে আবার নিষেধাজ্ঞার তুলে নেওয়া হয়। ছুটিতে যাওয়া এবং ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই চাটার্ড ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আবার প্রবেশ করেন। সেই সব ফ্লাইট গুলোতে বাংলাদেশ থেকে  করোনা পজিটিভ মেডিকেল সার্টফিকেট নিয়ে কোরিয়াতে প্রবেশ করে পুণরায় করোনা পরীক্ষাতে  অনেকের পজিটিভ আসায় আবারও উদ্বিগ্ন হয়েছে কোরিয়া সরকার। সেজন্যে আবার ভিসা নিষেধাজ্ঞা মধ্যে রাখা হয়েছে বাংলাদেশিদের । সেই থেকে এখনও পর্যন্ত কোন সুরাহা হতে দেখা যায় নি। দেশে কোরিয়া প্রবাসীরা  উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন অনিশ্চয়তার মধ্যে। এমতাবস্থায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় তাদের নিজ নিজ জায়গায় থেকে কতটুকু ভুমিকা রাখতে পারছেন, এখন সবার মাঝে এটাই প্রশ্ন ?